Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ক্যানসার মানেই কি মৃত্যু?

ক্যানসার মানেই কি মৃত্যু?

 অনলাইন ডেস্ক    ৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১৮:২৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 26 বার

মানুষকে সবচেয়ে বেশি আতঙ্কে রাখে সেটি হলো ক্যানসার। এটি এমন একটি রোগ যা মানুষকে ক্রমেই মৃত্যুর দিকে দ্রুত এগিয়ে যেতে থাকে। এ কারণে রোগটিকে মরণব্যাধি বলেও আখ্যায়িত করা হয়। রোগটি একবার শরীরে বাসা বাঁধলে সত্যি কি আর বাঁচার উপায় থাকে না রোগীর?

গবেষণার তথ্যানুযায়ী বিশেষজ্ঞরা এ বিষয়ে কি জানিয়েছেন তা জানার আগে জানা প্রয়োজন ক্যানসার রোগটি আসলে কী?

চিকিৎসাশাস্ত্রের সর্বশেষ তথ্যানুযায়ী, ক্যানসার মূলত প্রাণীকোষ বিভাজন সংক্রান্ত একটি রোগ। এটিকে আরও সহজ করে বলা যায়। মানবদেহ অসংখ্য কোষ দিয়ে তৈরি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিনিয়ত আমাদের শরীরের কোষগুলো একটি নির্দিষ্ট সময় পরপর মারা যায়।

আবার নতুন কোষ তৈরি হয়। একটি শৃঙ্খলার মধ্য দিয়ে এ কোষ চক্র অসংখ্যবার আমাদের শরীরে হয়। যা দানা বা চাকা ভাব দেখা দেয়, যা প্রথমে টিউমার বলা হয়।

এক জায়গায় অবস্থানকারী ও অন্য কোষে ছড়িয়ে পড়ে না এমন নিরীহ কোষের মাধ্যমে টিউমার তৈরি হয়। যে কোষগুলোর মাধ্যমে শরীরে টিউমার তৈরি হয়েছে সেই কোষ যদি অন্য কোষে বিভাজিত হয়ে ছড়িয়ে পড়তে শুরু করে তাকে ক্যানসার বলা হয়।


এ রোগ ছোঁয়াচে ও সংক্রামক নয়। তবুও সারা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত হয়েছে ক্যানসার।

এদিকে গবেষণায় দেখা গেছে, বিশ্বে প্রতিবছর ২ কোটি মানুষ ক্যানসারে আক্রান্ত হয়। আর এর অর্ধেক মানে ১ কোটি মৃত্য হয়। ক্যানসার মানেই রোগীর মৃত্যু নয়।

আরও পড়ুন: পাঠকের চেয়ে দর্শনার্থী বেশি বইমেলায়...

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যানসার বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোঃ মামুন অর রশিদ বলেন, ক্যানসার মূলত কোষের জিনের ত্রুটিজনিত কারণে হয়। জিনের এমন পরিবর্তনকে মিউটেশন বলা হয়। এ পরিবর্তনগুলোর জন্য যেসব উপাদান দায়ী তাদের বলা হয় কার্সিনোজেন। রোগীর শরীরে এ কার্সিনোজেন নিয়ন্ত্রণে আনতে পারলেই ক্যানসার ভালো হওয়া সুযোগ থাকে।

তিনি আরও বলেন, রোগীর শরীরে কার্সিনোজেন নিয়ন্ত্রণে আনা সম্ভব কি না, তা জানার জন্য অনেক স্বাস্থ্যপরীক্ষা করেন চিকিৎসকরা। এরপর সিদ্ধান্তে পৌঁছান রোগীর সুস্থতা ও মৃত্যুর বিষয়ে। তাই ক্যানসার মানেই মৃত্যু এমন ধারণা সঠিক নয়।

অনলাইন ডেস্ক