Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেকআপ করলেই কী ত্বকে বয়সের ছাপ ফুটে উঠছে?

মেকআপ করলেই কী ত্বকে বয়সের ছাপ ফুটে উঠছে?

 নিজস্ব প্রতিবেদন    ২০ জুলাই, ২০২৩ ১১:৪৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 24 বার

কলেজে যাওয়া কিংবা বন্ধু-বান্ধবদের সঙ্গে ঘুরতে যাওয়ার সময় মেয়েরা কম-বেশি টুকিটাকি মেকআপ করতে পছন্দ করে। অনেকে নিজে নিজে সাজতে স্বচ্ছন্দ নন। অনেকেই আবার টিপ, কাজল ও লিপস্টিকের বাইরে নিজের হাতে সাজগোজ করলে নাকি তাঁদের বেশি বয়স্ক দেখতে লাগে। মেকআপ করার সময় কিছু ভুলের কারণে এই সমস্যায় পড়তে হয় তাদের।

সুন্দর ছিমছাম মেকআপ করতে হলে রূপটানের কোন ভুলগুলো এড়িয়ে চলবেন সেগুলো জেনে নেওয়া যাক…

১. মেয়েরা মুখের ফেস ফর্সা করতে অনেকেই বেশি করে ফেস পাউডার মুখে মেখে নেওয়ার কারণে ত্বকে বয়সের ছাপ স্পষ্ট হয়ে পড়ে। তাই মুখের ফেস পাউডারের ব্যবহার যথাসম্ভব কম করুন।

২. রূপটানের ক্ষেত্রে ফাউন্ডেশন অতি গুরুত্বপূর্ণ উপাদান। তবে অতিরিক্ত ফাউন্ডেশন ব্যবহার করলে মুখের উপর আস্তরণ পড়ে যায়। তখন সাজটা মুখে ঠিকঠাক বসে না। এতে করে ত্বকে বয়সের ছাপ স্পষ্ট হতে পারে।

৩. অতিরিক্ত ব্লাশ অন ব্যবহারের কারণে আপনার গালের দু’পাশের চামড়া ঝুলে যেতে পারে। এতে করেও আপনার ত্বকে বয়সের ছাপ স্পষ্ট দেখা দিতে পারে। তাই কম ব্লাশ অন ব্যবহার করুন।

আরও পড়ুন: বাংলাদেশে যেসব সাপ বিষধর, সাপে কাটলে যে কাজ গুলো কখনোই করবেন না...

৪. ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অনেকেই শিমার ব্যবহার করে থাকেন। শিমার মূলত দুই গালে ও চোখের পাতার উপর লাগানোর নিয়ম। তবে আপনারা যদি মুখের অন্যান্য অংশে শিমারের ব্যবহার করেন তাহলে আপনাদের চেহারায় বার্ধক্যের ছাপ ফুটে উঠতে পারে। তাই মুখের সঠিক স্থান ছাড়া অন্যান্য অংশে শিমারের ব্যবহার করবেন না।

৫. ভুরু আঁকার সময় সতর্ক থাকুন। বেশি গাঢ় করে ভুরু না আঁকাই ভাল। ভ্রূ অতিরিক্ত মোটা হয়ে গেলে বেশি বয়স্ক দেখতে লাগবে।

৬. অনেকে ম্যাট লিপস্টিক ব্যবহার করতে ভালবাসেন। তবে চেহারার সঙ্গে মানানসই ম্যাট লিপস্টিক না পরলে মুখে বয়সের ছাপ প্রকট হয়ে ওঠার সম্ভাবনা থাকে।

আপনারা যদি উপরে ছয়টি নিয়ম মেনে চলে মেকআপ করেণ তাহলে ত্বকে বয়সের ছাপ ফুটে উঠবে না।

নিজস্ব প্রতিবেদন