করলার নাম শুনলে শুধু শিশু নয় সব বয়সি মানুষেরা মুখ ঘুরিয়ে নেন। কিন্তু করলার ভাজি ও রস খেলে আপনি অনেক রোগ থেকে মুক্তি পাবেন। এতে আছে অনেক পুষ্টিগুণ।
আসুন আমরা জেনে নেই, করলা খেলে কী কী উপকার হবে…
১. আপনি যদি প্রতিদিন নিয়ম মত করলার ভাজি ও রস খান, তাহলে ডায়াবেটিস সহ অনেক রোগ থেকে মুক্তি পাবেন।
২. করলার রস বাতের ব্যথা ও অ্যালার্জির সমস্যা দূর করে। এছাড়া চর্মরোগেও এই রস বেশ উপকারি।
৩. করলা খেলে মুক্তি পাবেন জন্ডিস রোগ থেকে।
আরও পড়ুন: বাড়ির আঙিনায় লাল আঙ্গুর চাষ করুন, হবে বাম্পার ফলন...
৪. করলাতে আছে ভিটামিন ‘এ’ যা আপনার ত্বক ভালো রাখে ও দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে।
৫. করলাতে আছে অ্যান্টি অক্সিডেন্ট যা আপনার শরীরের ক্ষতিকর কোষের বিরুদ্ধে লড়াই করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
আপনি যদি নিয়ম মত করলার রস ও ভাজি খেতে থাকে, তাহলে উপরের রোগ গুলো থেকে মুক্তি পাবেন।
নিজস্ব প্রতিবেদক






















































































































































































