সিগারেট মূলত একটা লস প্রজেক্ট

 ইমন মিয়া, গাইবান্ধা     ২৭ জানুয়ারী, ২০২৪ ১৪:৩৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 37 বার

১৭ টাকা দামের একটা বেনসন সিগারেটের টাকা দিয়ে আপনি দুইজন ভিক্ষুকের মুখে হাসি ফোঁটাতে পারেন। দশ টাকা ভাড়া বিশ টাকা দিলে রিক্সাওয়ালা মামার হাসি কিনে নিতে পারবেন।

আপনি দশ টাকার দামের দুইটা রুটি কিনে দুইটা ক্ষধার্ত কুকুরের ক্ষুধা মিটিয়ে দিতে পারেন। অথচ দুই মিনিট টানলে সিগারেটটা পুড়ে শেষ হয়ে যায়। তাতে আপনার ক্যান্সারের ঝুঁকি থাকে। মলিন ঠোঁট পুড়ে কালো হয়ে যায। মুখ থেকে দূর্গন্ধ ছড়ায়।

সিগারেট মূলত একটা লস প্রজেক্ট। ধূমপান অনেকের কাছেই ফ্যাশনের বিষয়। তবে বিষয়টি কিন্তু একেবারেই তেমন নয়। এই নেশা আপনাকে ভিতরে ভিতরে শেষ করে দিচ্ছে।

তাই প্রতিটি মানুষকে ধূমপান নিয়ে সতর্ক হয়ে যেতে হবে। আসলে আপনারা সিগারেটের প্যাকেটে লেখা সতর্কবার্তা ঠিক মতো দেখেন না। তাই সমস্যা হওয়ার আশঙ্কা থাকলেও মুখ থেকে বেরচ্ছে ধোঁয়া।

আরও পড়ুন: ভাইস চেয়ারম্যান হিসেবে দোয়া প্রার্থী ছাত্র নেতা নিজাম উদ্দিন খান আরমান...

হয়তো বলতে পারেন আমি আপনাকে জ্ঞান দিচ্ছি আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে মস্তিষ্ক দিয়েছে একটু ভেবে দেখবেন আপনারা। একজন অসহায়কে সাহায্য করলে হয়তো আপনার দুনিয়া বদলে যাবে না, কিন্তু ঐ অসহায় মানুষের দুনিয়া বদলে যাবে।

আমরা যদি অসহায় গরীব মানুষের পাশ্বে দাঁড়াই তাহলে হয়তো বদলে যাইতে পারে তাদের জীবন ও আমাদের সমাজ। আমরা মানুষ চরমভাবে বঞ্চিত, বিপথগামী ও জনদুঃখী হিসেবে পরিচিত, তাদের পাশে দাঁড়ায়।

নয়তো কঠিন শোষণ, চরম বঞ্চনা ও গঞ্জনায় কেবলই ধুঁকে ধুঁকে অকাল মৃত্যুর জন্য প্রহর গোনা ছাড়া কোনো পথ নেই। আসন আমরা অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ায় এবং তাদের প্রতি দানের হাত বাড়িয়েদি।

ইমন মিয়া, গাইবান্ধা