Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ত্বকের জেল্লা বাড়াতে ৫ ঘরোয়া টোটকা

ত্বকের জেল্লা বাড়াতে ৫ ঘরোয়া টোটকা

 নিজস্ব প্রতিবেদন    ২৬ জুন, ২০২৩ ১১:০৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 36 বার

আমরা ত্বকের যত্নের জন্য কত কিছুই না করি। তারপরও মাঝে মাঝে দেখা যায়, ত্বকে দাগ ও ছোপ পড়ে। তবে সেই দাগ-ছোপ দূর করা সহজ কিছু ঘরোয়া উপায়ে আছে।

চলুন সে গুলো জেনে নেওয়া যাক?

লেবুর রস ও মধু: ত্বক থেকে কালচে দাগ, ছোপ দূর করতে ব্যবহার করুণ লেবুর রস ও মধু। এ গুলোতে রয়েছে প্রাকৃতিক ব্লিচ, যা ত্বকের জেল্লা বাড়িয়ে তোলে ও সঙ্গে ত্বকের আর্দ্রতা বজায় রাখে।

শসা এবং টক দইয়ের মাস্ক: রোদে পোড়া ত্বক থেকে দাগ-ছোপ দূর করতে এবং জ্বালাভাব কাটাতে শসা ও দইয়ের প্যাক বিশেষভাবে কার্যকর। কয়েক টুকরো শসা ও এক চামচ দইয়ের মিশ্রণ করে গোসলের আগে গায়ে মেখে নিলে এই সমস্যা দূর করা সহজে হয়ে যাবে।

আরও পড়ুন: ফল খাওয়ার সঠিক সময় কখন?...

পেঁপে এবং মধুর প্যাক: পেঁপে ও মধুতে রয়েছে বিভিন্ন প্রকার উৎসেচক। যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। সঙ্গে মধু ত্বকের আর্দ্রতা বজায় রাখে। পাকা পেঁপের সঙ্গে মধু ব্লেন্ড করে ঘন একটি মিশ্রণ তৈরি করুন। তারপরে ২০ থেকে ৩০ মিনিট মুখে মেখে রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

আলুর রস: ত্বকের যে কোনো দাগ ও ছোপ নির্মূল করতে আলুর রস দারুণ ভাবে কাজ করে। আলু ছেঁচে নিয়ে তার থেকে রস বের করে নিন। আলুর রসে তুলো ডুবিয়ে মুখে ব্যবহার করুণ।

টমেটো এবং মধু প্যাক: অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর টমেটো ত্বকের কালচে ছোপ দূর করতে সাহায্য করে। লেবুর রসের মতো টমেটোতে রয়েছে প্রাকৃতিক ব্লিচ যার ফলে খুব সহজেই রোদে পোড়া দাগ উঠতে সাহায্য করে।

আপনারা এই মিশ্রণ গুলো প্রতি দিন ব্যবহার করবেন না। তবে এই মিশ্রণ গুলো সপ্তাহে তিন দিন ব্যবহার করা ভালো।

নিজস্ব প্রতিবেদন