Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 লজ্জাবতী গাছে লুকিয়ে রয়েছে কোন রহস্য?

লজ্জাবতী গাছে লুকিয়ে রয়েছে কোন রহস্য?

 নিজস্ব প্রতিবেদক    ১৯ অক্টোবার, ২০২৩ ১৩:৪১:০০নিউজটি দেখা হয়েছে মোট 377 বার

লজ্জাবতী গাছে রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। তার কারণেই খুব সহজেই এই গাছকে আলাদা করা যায়। বিশেষ বৈশিষ্ট্য থাকায় অন্য যে কোনো গাছ থেকে এ গাছ চোখেও পড়ে সহজে। ছুঁয়ে দিলেই যেন গাছটি নিজেকে গুটিয়ে নেয় নিজের মধ্যে। শুধু বৈশিষ্ট্য নয়, বিভিন্ন উপাদানে ভরা এবং নানা রহস্যে ভরা এই লজ্জাবতী গাছ।

গাছটির নাম লজ্জাবতী হলেও অনেকের কাছে এটি লাজবন্তী গাছ নামেও পরিচিত। দেখতে একধরনের কাঁটাযুক্ত উদ্ভিদ। অন্যান্য গাছের চেয়ে এ গাছ যেন অনেক বেশি স্পর্শকাতর। যে কারণে এ গাছ স্পর্শ করার সঙ্গে সঙ্গে এর পাতা অনেকটাই নেতিয়ে পড়ে।

লজ্জাবতী গাছ শুধু লাজুকই নয়, এতে লুকিয়ে রয়েছে হাজারো গুণের রহস্য। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিই এ গাছের নানা রহস্যময়ী গুণ সম্পর্কে।

লজ্জাবতীর বোটানিক্যাল নাম মিমোসা পুডিকা। আয়ুর্বেদ শাস্ত্রে এর নানা রহস্যে ভরা গুণের কথা উল্লেখ রয়েছে। যেমন: নাক ও কান থেকে রক্ত পড়া বন্ধ করতে, ডায়রিয়া ও কফ দূর করতে, আলসার, কুষ্ঠ কিংবা যোনি রোগ থেকে মুক্তি পেতে লজ্জাবতী গাছের ব্যবহার দারুণ কার্যকরী।


এছাড়াও আলসার, শ্বাসকষ্ট, অর্শ বা পাইলস, বদহজম, পেট ফাঁপা, যে কোনো ক্ষত সারাতে এ গাছের রস ভীষণ কার্যকরী।

আরও পড়ুন: প্রতিদিন নাস্তায় পাউরুটি খেলে যা ঘটবে আপনার শরীরে...

এসব সমস্যার রক্ষা পেতে হলে ৫ মিলি পরিমাণ লজ্জাবতী পাতার পেস্ট সেবন করতে পারেন। লজ্জাবতী পাতার পেস্টই কাবু করে দিতে পারে আপনার এসব নানা শারীরিক রোগ গুলোকে।

যাদের দাঁত ও মাড়িতে ক্ষত রয়েছে তারা ২০ সেমি লম্বা লজ্জাবতী গাছের মূল শিখড় তুলে পরিষ্কার করে পানিতে ১৫ মিনিট সিদ্ধ করে সেই পানি দিয়ে কুলকুচি করতে পারেন। নিয়মিত এ অভ্যাসেই আপনার দাঁত ও মাড়ির ক্ষত ম্যাজিকের মতো নিমেষে দূর করতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরাও।

নিজস্ব প্রতিবেদক