সকালে লেবু-পুদিনা পানি খাওয়ার ৭ উপকারিতা

 অনলাইন ডেস্ক    ২৮ সেপ্টেম্বার, ২০২৪ ২১:৪৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 40 বার

শরীরের প্রতিটি কোষ সুরক্ষিত রাখতে দিনের শুরুটা হতে পারি লেবু-পুদিনা পানি দিয়ে। এ বিশেষ পানীয় শরীরের পানির চাহিদা যেমন পূরণ করে একই সঙ্গে কাজ করে নানা অসুস্থতার বিরুদ্ধেও। ভেষজ উপাদানে ভরপুর দুটি উপাদান লেবু ও পুদিনা।

এ দুই উপাদানে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন এ, আয়রন, ম্যাঙ্গানিজ, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিড্যান্ট।

বিশেষজ্ঞদের মতে, লেবু ও পুদিনা শরীরের টক্সিক পদার্থ বের করে দেয়। তাই যেকোনো অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা কম থাকে। শরীরের অনেক জীবাণুকে ধ্বংস করার পাশাপাশি শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে এ পানি বেশ কার্যকর।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, আসুন জেনে নিই, সকালে লেবু-পুদিনা পানি খাওয়ার ৭ উপকারিতার কথা-

১. ত্বক ভালো রাখে: ত্বকের বলিরেখা, বার্ধক্যজনিত শুষ্ক ত্বক এবং সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাব কমাতে চাইলে দিনের শুরুতেই লেবু ও পুদিনার পানি খাওয়ার অভ্যাস করুন। ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও দারুণ কার্যকর লেবু ও পুদিনা।

২. কিডনির পাথর প্রতিরোধ: অনেকেই কিডনিতে পাথরের সমস্যায় ভোগেন। এ সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারেন লেবু-পুদিনা পানি দিয়ে। লেবুর সাইট্রিক অ্যাসিড পাথর বের করে দেয়ার ক্ষেত্রে কার্যকরী। এটি ছোট পাথর ভেঙে ফেলতেও সহায়তা করতে পারে।

আরও পড়ুন: নিজের গোমর ফাঁস করলেন রুনা খান!...

৩. কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ: কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে চাইলে প্রতিদিন সকালে লেবু-পুদিনা পানি পান করুন। ঘুম থেকে উঠে হালকা গরম পানিতে লেবুর রস ও পুদিনা পাতা মিশিয়ে পান করলে পাচনতন্ত্র সতেজ থাকবে। খাবার হজম করার ক্ষমতা বাড়ে। দীর্ঘদিনের বদহজমের সমস্যারও সমাধান পাওয়া যায়।

৪. ওজন কমায়: অতিরিক্ত ওজন শারীরিক নানা জটিলতা তৈরি করে। এ বাড়তি ওজনকে নিয়ন্ত্রণ করতে লেবু-পুদিনা পানি পান করতে পারেন। এতে ওজম দ্রত কমে।

৫. ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে: লেুবু ও পুদিনাতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট যৌগগুলো রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

৬. মুখের দুর্গন্ধ দূর করে: মুখের দুর্গন্ধ রোধে লেবু ও পুদিনার পানি উপকারী। সকালে এক গ্লাস লেবু-পুদিনা পানি পান করে নিঃশ্বাসের দুর্গন্ধ এড়ানো যেতে পারে। লেবু ও পুদিনা লালাগ্রন্থিকে উদ্দীপিত করে। ফলে মুখগহ্বর শুষ্ক হয় না।

পুদিনার অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্যাকটেরিয়া ধ্বংস করে। যে কারণে মুখে সতেজ ভাব ও সুগন্ধ দুটোই নিশ্চিত করতে পারে লেবু ও পুদিনা।

অনলাইন ডেস্ক