Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 পাকা ফল ঘরে দীর্ঘদিন ভালো রাখার উপায়

পাকা ফল ঘরে দীর্ঘদিন ভালো রাখার উপায়

 অনলাইন ডেস্ক    ১৩ জুন, ২০২৩ ১৩:০৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 71 বার

আপনি খুব শখ করে গ্রাম থেকে বেশ কয়েক কেজি আম কিনে আনিয়েছেন। তীব্র গরমে সেগুলো এখন নষ্ট হওয়ার উপক্রম। এ অবস্থায় কী করবেন তা নিয়ে ভাবছেন?

খুব সহজ কিছু উপায়ে যেকোনো পাকা ফল চাইলেই দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। চলুন উপায়গুলো জেনে নেওয়া যাক।

যেমন কিছু নির্দিষ্ট ফল কলা, আপেল ও আম ইত্যাদিতে ইথিলিন হরমোন থাকে, যা ফলগুলোকে পাকতে সাহায্য করে। এই হরমোন এক প্রকার বায়ু নিঃসরণ করে, যা সঙ্গে থাকা অন্যান্য ফলকে দ্রুত পাকাতে সাহায্য করে।

তাই যে ফলগুলো দীর্ঘদিন সংরক্ষণ করতে চান, সেগুলো ইথিলিনসমৃদ্ধ ফল থেকে দূরে রাখুন।

বেশি পাকা ফল ফ্রিজের আলাদা ড্রয়ারে কিংবা কাগজের প্যাকেটে রাখলে সেগুলোর আর্দ্রতার ভারসাম্য বজায় থাকে। ফলে সেগুলো বেশ কিছুদিন খাদ্যোপযোগী থাকে।

ফলগুলো সূর্যের আলো থেকে দূরে রাখতে হবে, শীতল এবং বায়ু চলাচল স্বাভাবিক থাকবে এমন জায়গায় সংরক্ষণের করবেন আম, আনারস, তরমুজ ইত্যাদি।

পাকা ফল কেটে বায়ুরোধী বাক্সে রেখে দিলে কিংবা প্লাস্টিকের প্যাকেটে শক্ত করে পেঁচিয়ে রাখলে বাতাসের সংস্পর্শে না আসার কারণে পরিপাক ধীর গতিতে হয়। এতে ফলগুলো আরও বেশ কিছুদিন ভালো থাকে।

পাকা ফলগুলো ধুয়ে কেটে ডিপ ফ্রিজে রেখে বরফ করে ফেললে সেগুলোর পচন বন্ধ হয়ে যাবে। এতে দীর্ঘ সময় সেগুলো ভালো থাকবে। পরে প্রয়োজন মতো সেগুলো জুস তৈরিতে কিংবা অন্য কিছুতে ব্যবহার করতে পারবেন।

আমের চামড়া ছিলে বীজ বাদ দিয়ে ছোট ছোট করে কেটে এয়ার-টাইট বাক্সে করে ফ্রিজে রেখে দিলেই অনেক দিন ভালো থাকবে।

খবরের কাগজ ব্যবহার করে আঙুর ও কলা সংরক্ষণে যেতে পারে । আঙুরগুলো প্রথমে ধুয়ে সুতি কাপড় দিয়ে মুছে নিতে হবে। প্লাস্টিকের বাক্সে ছড়িয়ে ওপরে খবরের কাগজ দিয়ে ভালো করে ঢেকে ফ্রিজের সবচেয়ে নিচের তাকে রেখে দিতে হবে। এতে বেশ কিছুদিন ভালো থাকবে আঙুর ও কলা।

অনলাইন ডেস্ক