Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ইফতারের পর ধূমপানে যেসব বিপদ ডেকে আনছেন

ইফতারের পর ধূমপানে যেসব বিপদ ডেকে আনছেন

 নিজস্ব প্রতিবেদক    ১৮ মার্চ, ২০২৪ ১০:৪৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 42 বার

আপনারা অনেকেই সারাদিন রেজা রাখার পর ইফতারের পরপর ধূমপান করে থাকেন। আপনি জানেন কি এতে আপনার শরীর ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

যদিও যে কোনো সময়ই ধূমপান করা শরীরের জন্য ক্ষতিকর। প্রত্যক্ষ বা পরোক্ষ যেভাবেই হোক না কেন, ধূমপানের ক্ষতিকারক প্রভাব থাকে।

যারা ধূমপানে আসক্ত তাদের জন্য রোজার মাস উপযুক্ত সময় এই আসক্তি বর্জন করার। পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও মনোসামাজিক স্বাস্থ্য গবেষক ডা. রিফাত আল মাজিদ।

যারা ইফতারের পর ধূমপান করেন তাদের অ্যাসিডিটির সমস্যা হতে পারে। এটি স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়িয়ে দেয়। এ ছাড়া ধূমপানের ফলে ফুসফুসের প্রদাহসহ নানাবিধ শারীরিক সমস্যার ঝুঁকি বেড়ে যায়।

আরও পড়ুন: সাপ্তাহিক ২ দিন ছুটিসহ পপুলার ফার্মায় চাকরি...

সারা দিন রোজা রেখে ইফতারির পর ধূমপান করা মাহে রমজানের মূলনীতি বিরুদ্ধ ও শরীরের জন্যও ক্ষতিকর। তাই রোজার মাসে সর্বোচ্চ চেষ্টা ও প্রতিজ্ঞাবদ্ধ থাকা উচিত ধূমপান ত্যাগ করার।

রোজার পবিত্রতা রক্ষায় ও শারীরিক সুস্থতার জন্য ধূমপান ত্যাগ করা খুবই জরুরি। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ ও কাউন্সিলিং নেওয়া যেতে পারে।

এ বিষয়ে জর্ডান ন্যাশনাল অ্যান্টি-স্মোকিং সোসাইটির প্রেসিডেন্ট মোহাম্মদ শ্রেইম বলেছেন যে, অতিরিক্ত ধূমপান ফুসফুস এবং স্নায়ুতন্ত্রকে উচ্চ ঝুঁকিতে ফেলে। রমজানকে ধূমপান ত্যাগ করার একটি সুযোগ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক