Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বিমান টেকঅফ এবং ল্যান্ডিংয়ের সময় সিট সোজা রাখতে হয় কেন?

বিমান টেকঅফ এবং ল্যান্ডিংয়ের সময় সিট সোজা রাখতে হয় কেন?

 নিজস্ব প্রতিবেদক    ৫ জানুয়ারী, ২০২৪ ১২:৩০:০০নিউজটি দেখা হয়েছে মোট 45 বার

বিমানে চেপে যাতায়াত করতে অনেকের ভালো লাগে। জীবনে অন্তত একবার বিমান চড়ে ভ্রমণ করতে সবাই চায়। আর সবচেয়ে ভালো লাগে জানালার পাশের সিটে বসতে। কাঁচের পাশ থেকে গোটা শহর এবং আকাশের মেঘ দেখা।

অনেকেই আবার বিমানে চাপার পরেই দুর্ঘটনার আশঙ্কা করতে থাকেন। তাদেরও দোষ দিয়ে লাভ নেই। আসলে দুর্ঘটনা তো কাউকে জানিয়ে আসে না!

তবে দুর্ঘটনা এড়াতে বা তার মোকাবিলা করতে বিমানকর্মীরা সদা তৎপর। সেই কারণেই হয়তো আজও পরিবহন হিসেবে বিমান অত্যন্ত নিরাপদ।

খেয়াল করে দেখবেন, ফ্লাইট টেকঅফ এবং ল্যান্ডিং-এর সময় ফ্লাইট অ্যাটেনডেন্টরা যাত্রীদেরকে নিজেদের আসনগুলি আগে থেকে সোজা করার পরামর্শ দিয়ে থাকেন। যতক্ষণ না ফ্লাইট বাতাসে উড়ছে, ততক্ষণ প্রতিটি যাত্রী যাতে সিট সোজা করে সঠিকভাবে বসেন সেদিকে নজর রাখেন তারা। কিন্তু কেনও এমন পরামর্শ দেওয়া হয় তা কোনোদিন ভেবে দেখেছেন?

আরও পড়ুন: সঠিক উপকার পেতে গ্রিন টি যেভাবে পান করবেন...

প্রকৃতপক্ষে, যখন বিমান মাটি থেকে আকাশে ওড়ে (টেকঅফ) এবং আকাশ থেকে মাটিতে ফিরে আসার আগে (ল্যান্ডিং বা অবতরণ), যাত্রীদের তাদের আসন সোজা করতে বলা হয়। কারণ যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে। আসলে বেশিরভাগ ক্ষেত্রেই ফ্লাইটেরই টেকঅফ এবং ল্যান্ডিং-এর সময়ই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে।

২০০৪ ও ২০১৩ সালের মধ্যে বোয়িং বিমানের একটি সমীক্ষায় দেখা গেছে যে, ৫৮ শতাংশ গুরুতর বিমান দুর্ঘটনা ঘটেছে ল্যান্ডিং-এর সময়, ২২ শতাংশ দুর্ঘটনা ঘটেছে টেক অফের সময়।

এই কারণেই বিমানের আসনগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সেগুলি চরম ধাক্কাও সহ্য করতে পারে। এমন অবস্থায় সোজা না থাকলে যাত্রী ছিটকে পড়ে যেতে পারেন এবং তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

২০১৫ সালে, TIME-এর একটি তদন্তে ৩৫ বছরের বিমান দুর্ঘটনার ডেটা পরীক্ষা করে দেখা হয়েছিল। সেই ডেটা অনুযায়ী দেখা গেছে যে, ফ্লাইটের পিছনের আসনগুলি হল সবচেয়ে নিরাপদ। কোনও সংঘর্ষ বা দুর্ঘটনায় এই সিটগুলি সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হয়। সবচয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় প্রথম আসনগুলি।

আসলে জরুরী অবস্থায় পিছনে বসা যাত্রীরা দ্রুত প্রস্থান করতে পারেন। অনেকেই হয়তো শুনলে অবাক হবেন যে, বিমানের পাখায় জ্বালানি জমা হয়। এমন অবস্থায় সেটি মধ্যবর্তী সারির যাত্রীদের সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে। অর্থাৎ কোনও যাত্রী যদি প্লেনের মাঝখানে বসে থাকেন তাহলে খুব সাবধান!

নিজস্ব প্রতিবেদক