গরম পানিতে আসবে ত্বকের জেল্লা!

 নিজস্ব প্রতিবেদক    ২৩ অক্টোবার, ২০২৩ ১৪:২৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 25 বার

ত্বকের জেল্লা ফেরাতে আপনারা অনেকেই গরম পানির ভাপ নেন। এ ভাপ নেয়া ত্বকের জন্য উপকারী হয়তো অনেকেই জানেন না। তাই আজকের আয়োজনে থাকছে এ বিষয়ে বিস্তারিত কিছু তথ্য জানাব।

 ত্বকের সুরক্ষায় গরম পানির ব্যবহারকে সাধারণত বলা হয় স্টিম থেরাপি। ত্বকের জেল্লা বাড়াতে এ পদ্ধতি দারুণ কার্যকর।

চলুন সেগুলো জেনে নেওয়া যাক…

উষ্ণ আবহাওয়ায় ত্বকের নানা সমস্যায় নাজেহাল হতে হয় কমবেশি সবাইকে। তৈলাক্ত ত্বকে এ সমস্যা দেখা দেয় অন্যদের তুলনায় অনেক বেশি। কারণ, তৈলাক্ত ত্বকে সহজেই বাইরের ধুলাবালি ও ময়লা জমে। ফলে এ ধরনের ত্বকে ব্রণ, কালো ছোপ দাগ বেশি হয়ে থাকে।

তাই এ সময় সব ধরনের ত্বককে পরিষ্কার, সুস্থ ও আর্দ্র রাখার জন্য গরম পানির ভাপ নিতে পারেন। কারণ, এতেই ত্বকের সব সমস্যা এক নিমেশে সমাধান হয়ে যাবে বলে মনে করেন চর্ম বিশেষজ্ঞরা।

নিয়মিত গরম পানির ভাপ নিলে ব্ল্যাকহেডস বা হোয়াইটহেডস নরম হয়। ফলে ত্বক থেকে এগুলো সহজে নির্মূল করা যায়।

আরও পড়ুন: দুধ খাওয়ার উপকারিতা জানলে অবাক হবেন...

তা ছাড়া গরমের দিনে ত্বকে সহজেই ক্লান্তি নেমে আসে। ত্বক নিস্তেজ হয়ে পড়ে অনেকটাই। ত্বকের ক্লান্তি ভাব দূর করতে এই স্টিম থেরাপির ওপরই ভরসা রাখতে পারেন। ফলে ত্বকের অক্সিজেন সরবরাহ ভালো হয়।

এছাড়া একটি ছোট রুমাল গরম পানিতে ডুবিয়ে তা থেকে পানি বের করে ভেজা তোয়ালে থেকে হালকা গরম ভাবও মুখে অ্যাপ্লাই করতে পারেন। স্টিম থেরাপি শুষ্ক ত্বকে আর্দ্রতা বজায় রাখতে দারুণ কার্যকর।

বিশেষজ্ঞরা বলছেন, বয়সের সঙ্গে সঙ্গে ত্বকের চামড়া কুঁচকে যায়। ভাপ নিলে ত্বকে কোলাজেন ও এলাস্টিনের উৎপাদন বেড়ে যায়, যা ত্বক মসৃণ ও টানটান রাখতে সাহায্য করে।

আপনার ব্রণের সমস্যা থাকলে গরম পানির মধ্যে নিমপাতা দিয়ে ভাপ নিতে পারেন। ত্বকের হারানো জেল্লা ফিরে পেতে তাই প্রতিদিনের নিত্যসঙ্গী করে তুলতে পারেন স্টিম থেরাপিকে।

নিজস্ব প্রতিবেদক