Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ভিসা ছাড়াই বিশ্বের যে ৪২ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

ভিসা ছাড়াই বিশ্বের যে ৪২ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

 নিজস্ব প্রতিবেদক    ২৪ জানুয়ারী, ২০২৪ ১১:৫৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 30 বার

ভ্রমণ করতে আপনারা অনেকেই ভালোবাসেন। ভ্রমণ করতে কমবেশি আপনারা সবারই দূরে ঘুরে আসতে ভালোবাসেন এটাই স্বাভাবিক। নিজ দেশের পাশাপাশি অনেকেই আবার বিদেশের মাটিতে ভ্রমণ করতে চায়।

তবে সাধ বা সাধ্য কিংবা পাসপোর্ট আর ভিসার ঝামেলার কারণে অনেকেরই ইচ্ছা থাকা সত্ত্বেও বিদেশ ভ্রমণ করতে পারেন না। যারা ভ্রমণে একেবারেই নতুন, তারাও দেশের বাইরে ঘুরে আসতে চাইলে জেনে নিতে পারেন বিশেষ কিছু তথ্য। কারণ, দেশের বাইরে ঘুরে আসতে চাইলে বাংলাদেশি পর্যটকদের অনেক দেশের ভিসার প্রয়োজন হয় না।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স ১০ জানুয়ারি বিশ্বের পাসপোর্টগুলোর র্যাংকিং প্রকাশ করেছে।

এতে শক্তিশালী পাসপোর্ট হিসেবে বাংলাদেশের নাম ৯৭তম স্থানে আছে। আর প্রথম স্থানে আছে ইউরোপ ও এশিয়ার ছয়টি দেশ। যেমন, জার্মানি, ফ্রান্স, জাপান, ইতালি, সিঙ্গাপুর ও স্পেন।


বিশ্বে ভিসামুক্ত চলাচল স্বাধীনতার ওপর গবেষণা করে এ সূচক প্রকাশ করে তারা।

তারা বলছেন, বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা এখন আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪২টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারেন। গত বছর ছিল ৪০টি দেশ। নতুন র্যাঙ্কিংয়ে যুক্ত হয়েছে আরও দুটি নাম, আফ্রিকার কেনিয়া ও ওশেনিয়ার কিরিবাতি।

আগাম ভিসা ছাড়া বাংলাদেশিদের ভ্রমণের এই তালিকায় আছে এশিয়ার ৬টি দেশ। দক্ষিণ আমেরিকার ১টি, আফ্রিকার ১৬টি, ক্যারিবীয় ১১টি ও ওশেনিয়ার ৮টি দেশ ও অঞ্চল।

আরও পড়ুন: এপ্রিলের শেষ সপ্তাহ থেকে উপজেলা নির্বাচন: ইসি আলমগীর...

এর মধ্যে কিছু দেশ ও অঞ্চলে (এক তারকাচিহ্নিত) অন অ্যারাইভাল বা বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা পান বাংলাদেশিরা। শ্রীলঙ্কা ও কেনিয়ার ক্ষেত্রে নিতে হবে ই-ভিসা।

চলুন জেনে নেওয়া যাক ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা…

এশিয়া ৬টি দেশ যেমন, কম্বোডিয়া, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল ও পূর্ব তিমুর। দক্ষিণ আমেরিকা ১টি দেশ, বলিভিয়া।

উত্তর আমেরিকা (ক্যারাবিয়ান অঞ্চল) ১১ টি দেশ যেমন, বার্বাডোস, বাহামাস, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জামাইকা, মন্টসেরাট, ব্রিটিশ ভার্জিন দ্বীপসমূহ, সেন্ট কিটস, নেভিস, সেন্ট ভিনসেন্ট, গ্রেনাডাইনস, ট্রিনিডাড ও টোব্যাগো।


ওশিয়ানিয়া ৮টি দেশ যেমন, ফিজি, কিরিবাস বা কিরিবাটি, কুক দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া, সামোয়া, ভানুয়াটু, নিউয়ে ও টুভালু।

আফ্রিকা ১৬টি দেশ যেমন, লেসোথো, গাম্বিয়া, বুরুন্ডি, কেপ ভার্দে, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গিনি-বিসাউ, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেশেল, সিয়েরা লিওন, সোমালিয়া, টোগো।

আপনি যদি ভ্রমণপিপাসু হন, তাহলে ভিসা ছাড়া ঘুরে আসতে পারবেন এসব দেশে। শুধু পাসপোর্ট থাকলেই হবে। এসব দেশ ঘুরে আসতে কোনো ভিসা লাগবে না আপনার।

নিজস্ব প্রতিবেদক