Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 যে মসলায় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে

যে মসলায় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে

     ২৭ জুন, ২০২৩ ১০:৩৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 34 বার

আমরা সবাই রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধিতে নানা রকমের পদক্ষেপ নিয়ে থাকে। মূলত নিজের স্বাস্থ্য নিয়ে সবাই সচেতন। আপনি চাইলে রান্নাঘর থেকে এই সচেতনতা শুরু করতে পারেন।

চলুন জেনে নেওয়া যাক রান্নাঘরে থাকা কোন মসলা থেকে আপনি রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে পারবেন।

রান্নাঘরে থাকা এক অনন্য উপাদানটি হলো গোলমরিচ। রান্নায় স্বাদ বাড়াতে যেমন এর জুড়ি নেই ঠিক তেমনি রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করতে পারে গোলমরিচ।

বিশেষকরা বলেন, গোলমরিচ খেলে রক্তের এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে।

ক্যানসার প্রতিরোধে গোলমরিচের ভূমিকা অপরিসীম।এ ছাড়া স্তন ক্যানসার, প্রস্টেট ক্যানসার ও অন্ত্রের ক্যানসার নিরাময়ে গোলমরিচের ভূমিকা অনেক।

আরও পড়ুন: ত্বকের জেল্লা বাড়াতে ৫ ঘরোয়া টোটকা...

শরীরের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে এই মসলা। এদিকে যারা ওজন কমাতে চান, তাদের ওজন হ্রাসে অত্যন্ত সহায়ক গোলমরিচ।

গোলমরিচে বিদ্যমান অ্যান্টি-অক্সিডেন্ট ও পিপেরাইন বিভিন্ন ধরনের বার্ধক্যজনিত সমস্যা নিয়ন্ত্রণে করে।

প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে হাঁপানি ও জ্বরের পথ্য হিসেবে ব্যবহৃত হতো গোলমরিচ।

এতে থাকা পিপেরাইন দীর্ঘদিনের অসুখ ও এলার্জি থেকে শরীরকে রক্ষা করে।

গোলমরিচ রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করে তাই আপনারা রান্নায় কাজে ব্যবহার করতে পারেন গোলমরিচ।