শীত বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসে আর্দ্রতাও কমে গেছে। এই সময় আপনার ত্বকের পাশপাশি চুলেও শুষ্কভাব দেখা দেয়। খুশকির সমস্যাও বাড়তে থাকে। এই অবস্থায় চুল ও ত্বকের যত্ন নিতে বেছে নিন তেল।
বিশেষজ্ঞদের মতে, শীতের সময় ত্বক ও চুলের এই সমস্যা দূর করতে নিয়মিত তেল মাখা জরুরি। তেল আপনার চুলের গোড়া পর্যন্ত গিয়ে গোড়া মজবুত করে। এছাড়াও নিয়মিত তেল লাগালে চুলের আর্দ্রতা বজায় থাকে।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসে এমন কয়েকটি তেলের কথা বলা হয়েছে যা ত্বক ও চুলের জন্য বেশ উপকারী। চলুন সেগুলো জেনে নেওয়া যাক…
১. জোজোবা অয়েল: জোজোবা তেল আপনার ত্বকের উপর ময়েশ্চারাইজার হিসেবে দুর্দান্ত কাজ করে। এছাড়া জোজোবা অয়েলে থাকা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট রোমকূপের মুখ বন্ধ না করেই ত্বককে হাইড্রেট রাখে।
২. আমন্ড অয়েল: আমন্ড অয়েল ভিটামিন ই-তে ভরপুর। এই তেল আপনার শুষ্ক ত্বকের সমস্যা দূর করবে। পাশাপাশি ত্বকে আর্দ্রতা জোগায়।

৩. অলিভ অয়েল: ত্বককে হাইড্রেট রাখতে এবং ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখতে সাহায্য করে অলিভ অয়েল। এই তেল চুলে মাখলে গোড়া মজবুত ও চুল পড়ার সমস্যা কমে। পাশাপাশি চুল হয়ে ওঠে নরম ও কোমল।
আরও পড়ুন: ডাবের পানি খাওয়ার উপকারিতা কী?...
৪. নারকেল তেল: নারকেল তেলের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। এটি আপনার ত্বকের উপর একটি আস্তরণ তৈরি করে, যা ত্বকের ময়েশ্চারকে বজায় রাখে। এই তেল শুষ্ক ত্বকের জন্য দারুণ উপযোগী। নিয়মিত নারকেল তেল ব্যবহার করলে চুলের উস্কখুশ্ক ভাব দূর হয়।
৫. পুদিনা তেল: পুদিনার তেল আপনার চুলের গোড়া শক্ত করে। পাশাপাশি চুল বৃদ্ধি করতে সাহায্য করে। এই তেল কিছুক্ষণ রাখার পর শ্যাম্পু করে নিতে হবে। সপ্তাহে দুই থেকে তিন দিন পুদিনা তেল ব্যবহার করুন।

৬. তুলসি তেল: খুশকি দূর করতে তুলসি তেল অনেকটা ভালো কাজ করে। এই তেল আপনার মাথায় কিছুক্ষণ মালিশ করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। খুশকি দূর করতে তুলসি তেল ভালো কাজ করে।
শীতের সময় আপনাদের ত্বক ও চুলকে ভালো রাখতে উপরের তেল গুলো ব্যবহার করুন।
নিজস্ব প্রতিবেদক






















































































































































































