Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 স্বৈরাচারের পরিণতির নিদর্শন হিসেবে গণভবনকে জাদুঘর বানানো হবে: উপদেষ্টা নাহিদ

স্বৈরাচারের পরিণতির নিদর্শন হিসেবে গণভবনকে জাদুঘর বানানো হবে: উপদেষ্টা নাহিদ

 অনলাইন ডেস্ক    ৭ সেপ্টেম্বার, ২০২৪ ১২:৫০:০০নিউজটি দেখা হয়েছে মোট 34 বার

স্বৈরাচারের পরিণতির নিদর্শন সংরক্ষণে গণভবনকে জাদুঘর বানানো হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম। আজ শনিবার (৭ সেপ্টেম্বর) গণভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এই কথা জানান।

মোঃ নাহিদ ইসলাম বলেন, স্বৈরাচারী, ফ্যাসিস্ট রাষ্ট্রনায়কের আসলে কি পরিণত হয় এবং জনগণই আসল মালিকা এবং ক্ষমতার মালিক এই বিষয়টিকে পৃথিবীর বুকে নিদর্শন করে রাখার জন্যই গণভবনটিকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি। সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, এটি আজকে আমাদের প্রাথমিক ভিজিট ছিল। এখানে যারা দায়িত্বরত আছেন গণপূর্ত এবং স্থাপত্য বিভাগে তাদের সঙ্গে কথা বলেছি। তাদের থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষাগুলো বলেছি, আমরা কিভাবে দেখতে চাই সেটি বলা হয়েছে।

এছাড়া ফরমাল কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে। আগামীকালকের মধ্যেই হয়তো কমিটি গঠন হয়ে যাবে।

অনলাইন ডেস্ক