Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 চ্যানেল ফিচার চালু হবে ফেসবুক-মেসেঞ্জারে

চ্যানেল ফিচার চালু হবে ফেসবুক-মেসেঞ্জারে

 অনলাইন ডেস্ক    ২৩ অক্টোবার, ২০২৩ ১৪:০৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 127 বার

হোয়াটসঅ্যাপে ব্রডকাস্ট ফিচার চালু করেছে মেটা। এর আগে ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামেও ‘চ্যানেল’ সুবিধা চালু করা হয়। এবার সেই দৌড়ে নতুন সংযোজন ফেসবুক-মেসেঞ্জার।

মেটা কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, অনলাইনে গ্রাহক সংখ্যা বাড়ায় বিভিন্ন প্লাটফর্মের মধ্যে প্রতিযোগিতা চলছে। গ্রাহকদের আকৃষ্ট করতে নতুন নতুন ফিচার যুক্ত করছি মেটাতে। প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন ফিচার চালুর ঘোষণা দিয়েছে।

ওই প্রতিবেদন থেকে জানা গেছে, অক্টোবরের শেষের দিকে ফেসবুক ও মেসেঞ্জারে ব্রডকাস্ট চ্যানেল চালু হতে পারে। নতুন চ্যানেলে আয়ের সুবিধাও থাকবে।

সেপ্টেম্বরে হোয়াটসঅ্যাপের জন্য চ্যানেল ফিচার চালু করে মেটা। হোয়াটসঅ্যাপ চ্যানেল সকলের জন্য উন্মুক্ত।

আরও পড়ুন: ফেসবুকের নতুন ফিচার, এক অ্যাকাউন্ট থেকেই একাধিক প্রোফাইল...

এখানে ব্যবহারকারীরা নিজের চ্যানেল বানিয়ে কমিউনিটি তৈরির সুযোগ পাবে। সোশ্যাল মিডিয়ায় পরিচিতির পাশাপাশি বেশ কিছু উপায় রয়েছে যার মাধ্যমে অর্থ উপার্জনও করতে পারবেন ব্যবহারকারীরা।

এদিকে চলতি বছরের শুরুতে অর্থের বিনিময়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ভেরিফাইড করার সুযোগ দেয় মেটা।

এরপর থেকে বিভিন্ন নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

অনলাইন ডেস্ক