বর্তমানে মোবাইল অপারেটরদের কাছে ৯৫ ধরনের প্রাকেজ রয়েছে। তাদেরকে ৪০টি প্যাকেজ সীমাবদ্ধ করার নিদের্শ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসি রবিবার (৩ সেপ্টেম্বর) মোবাইল অপারেটরদের ৩ ও ১৫ দিন মেয়াদি ইন্টারনেট ডেটা প্যাকেজ বন্ধের নির্দেশ দেয়।
চলতি বছরের ১৫ অক্টোবর থেকে মোবাইল ব্যবহারকারীরা সাত বা ৩০ দিন মেয়াদি ইন্টারনেট ডেটা প্যাকেজ কেনার সুযোগ পাবেন।
এছাড়াও অনির্দিষ্টকাল মেয়াদি ডেটা প্যাকেজ কেনার সুযোগ থাকবে।
টেলিকমিউকেশন খাতের বিশেষজ্ঞ ও ভোক্তা অধিকার সংস্থার মতে, এর মাধ্যমে ভোক্তাদের পছন্দের স্বাধীনতা সীমিত করা হলো। এই উদ্যোগটি তৃণমূল, নিম্ন-আয়ের, তরুণদের উপর আর্থিক প্রভাব ফেলবে, এর কারণে টেলিকম পরিষেবা ও বিশেষত ইন্টানেটর ব্যবহার কমবে।
আরও পড়ুন: বাজারে আসছে শাওমির বৈদ্যুতিক গাড়ি...
বিটিআরসি বলেছেন, তারা মোবাইল ব্যবহারকারীদের উপর জারিপ করে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, গ্রাহকরাও অফার প্যাকেজ সীমিত করার পক্ষে।
যদিও বিটিআরসির এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে মোবাইল অপারেটররা। তাদের মতে, বিটিআরসির জরিপে এমন ধরনের প্রশ্ন ছিল, যা উত্তরদাতাদের উত্তরকে প্রভাবিত করেছে।
গত ৩০ মে বিটিআরসির জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখা অনেক গ্রাহক বলেন, তারা আরও প্যাকেজ চান, বিশেষ করে ওটিটি ব্যবহার ও শিক্ষার্থীদের জন্য।
অনলাইন ডেস্ক

































































































