শিক্ষার্থীদের মৃত্যুর জন্য ফেসবুককে দায়ী করলেন পলক

 অনলাইন ডেস্ক    ১৭ জুলাই, ২০২৪ ১২:০৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 9 বার

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের মৃত্যুর জন্য ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমকে দায়ী করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, মিথ্যা তথ্য ছড়িয়ে দেয়ার ফলে সারাদেশে ব্যাপক সংঘর্ষ ও প্রাণহানির মতো ঘটনা ঘটেছে। এজন্য ফেসবুক দায়ী। আজ বুধবার (১৭ জুলাই) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শিক্ষার্থীদের ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে পলক বলেন, সারাদেশে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় সরকার উদ্বিগ্ন। বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের ধৈর্য্য ধরার আহ্বান জানাই। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কিছু দেখে যাচাই-বাছাই না করেই শিক্ষার্থীরা যেন কোনো সিদ্ধান্ত না নেন।

তিনি বলেন, কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের মৃত্যুর মিথ্যা তথ্য ছড়িয়ে দেয়ার ফলে সারাদেশে ব্যাপক সংঘর্ষ ও প্রাণহানির মতো ঘটনা ঘটেছে। এর জন্য ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম দায়ী।

আরও পড়ুন: হল ছাড়তে শুরু করেছে বেরোবি শিক্ষার্থীরা...

পলক বলেন, কোটা আন্দোলনে মিথ্যা গুজব ছড়ানো বন্ধ করতে সরকার পদক্ষেপ নেয়ার অনুরোধ করলেও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলো কথা শুনছে না।

এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা ফেসবুক, এক্সসহ সবাইকে শেষ বারের মতো সর্তক করছি, সরকারের নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

অনলাইন ডেস্ক