Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 আজ উন্মোচিত হবে আইফোন ১৫

আজ উন্মোচিত হবে আইফোন ১৫

 অনলাইন ডেস্ক    ১২ সেপ্টেম্বার, ২০২৩ ১৬:৪৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 40 বার

অ্যাপলের বহুল প্রত্যাশিত আইফোন ১৫ সিরিজের বেশ কয়েকটি মডেল আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টায় ‘ওয়ান্ডারলাস্ট’ ইভেন্টে উন্মোচিত হতে যাচ্ছে। এই ‘ওয়ান্ডারলাস্ট’বা লঞ্চ ইভেন্ট ঘিরে অধীর আগ্রহ বসে আছে গ্যাজেটপ্রেমীরা।

অ্যাপেল কর্তৃপক্ষ জানান, অ্যাপেল টিভি অ্যাপের পাশাপাশি এই আয়োজনের লাইভ স্ট্রিম চলবে অ্যাপল ডট কম ওয়েবসাইটে।

এই ইভেন্টে উন্মোচন করা হবে আইফোন ১৫ সিরিজের বেশ কয়েকটি মডেল। যেমন, আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স।

শোনা যাচ্ছে, এই আইফোন সিরিজে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট সুবিধা থাকতে পারে।

আরও পড়ুন: ইন্টারনেট প্যাকেজে আসছে বড় পরিবর্তন...

আইফোন ১৫ প্রো ম্যাক্স এবার বাজারে সবচেয়ে বেশি দামি ফোন হতে যাচ্ছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্টেইনলেস স্টিলের পরিবর্তে টাইটানিয়াম চ্যাসিস ও পেরিস্কোপ ক্যামেরা সিস্টেম ব্যবহারের জন্য আইফোন ১৫ প্রো ম্যাক্সের দাম বাড়বে।

যুক্তরাষ্ট্রের বাজারে আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলের দাম হতে পারে ১ হাজার ২৯৯ ডলার।

আরও পড়ুন: বন্ধ হচ্ছে ৩ ও ১৫ দিনের ইন্টারনেট ডেটা প্যাকেজ...

আইফোন ১৫ প্রো মডেল দাম ১ হাজার ৯৯ ডলার ও আইফোন ১৫ মডেলের দাম হতে পারে ৭৯৯ ডলার।

কেবল আইফোন সিরিজ নয়, এর সঙ্গে আরও বেশকিছু পণ্য লঞ্চ করবে অ্যাপল।

এছাড়াও আইফোন ১৫-এর সঙ্গে আসতে পারে অ্যাপল ওয়াচ ৯ সিরিজ, অ্যাপল ওয়াচ আলট্রা ২, আইওএস ১৭ এবং ওয়াচ ওএস ১০।

অনলাইন ডেস্ক