Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ৩ দিন ইন্টারনেট বন্ধ থাকবে যেসব এলাকায়

৩ দিন ইন্টারনেট বন্ধ থাকবে যেসব এলাকায়

 অনলাইন ডেস্ক    ২১ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:৩৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 12 বার

বগুড়া শহর ও উপজেলাগুলোতে আগামী ২২ ফেব্রুয়ারি বিকেল ৫টা থেকে ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত টেলিফোন ও ইন্টারনেট সেবা বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

মূলত বগুড়া শহরের সাতমাথায় তিনতলা টেলিফোন ভবনটি বুয়েট কর্তৃক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এ কারণে ৭২ ঘণ্টা ইন্টারনেট সেবা বন্ধ থাকবে।

উপমহাব্যবস্থাপক (টেলিকম) বগুড়া কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বগুড়া সাতমাথায় অবস্থিত তিনতলা টেলিফোন ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে বুয়েট।

আরও পড়ুন: মেহেরপুরে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত...

সে জন্য এই ভবন থেকে সুইচরুমের যাবতীয় যন্ত্রপাতি অন্যত্র স্থানান্তর করা হচ্ছে। তাই আগামী ২২ ফেব্রুয়ারি বিকেল ৫টা থেকে ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত টেলিফোন ও ইন্টারনেট সেবা বন্ধ থাকবে।

ডাটা নির্ভর বর্তমান এই সময়ে টেলিযোগাযোগ সেবায় সাময়িকভাবে বিঘ্ন ঘটবে বলে বিটিসিএল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে। পাশাপাশি এই ঘোষিত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানায় সংস্থাটি।

অনলাইন ডেস্ক