যে কারণে জিমেইল-ইউটিউব অ্যাকাউন্ট ডিলিট করে দেবে গুগল

 অনলাইন ডেস্ক    ১ আগষ্ট, ২০২৩ ১৪:০৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 15 বার

যেসব জিমেইল অ্যাকাউন্টে দুই বছর ধরে ব্যবহার করা হয়েছে না সে গুলো বন্ধ করে দেওয়া হবে। কয়েক সপ্তাহ আগে গুগল এই ঘোষনা দিয়েছিল। চলতি বছরের ডিসেম্বর মাস থেকে এই নিয়ম কার্যকর করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রযুক্তি জায়ান্ট।

শীর্ষ স্থানীয় ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে ব্যবহারকারীদের নিরাপত্তার স্বর্থেই নতুন উদ্যোগ নেয়া হয়েছে।

ওই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে খোলা গুগল ড্রাইভ, মিট, ক্যালেন্ডার, ডকস, ইউটিউব ও ছবি ডিলিট হয়ে যাবে।

গুগল পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, দ্বি-স্তর বিশিষ্ট নিরাপত্তা না থাকলে অব্যবহৃত ই-মেইল অ্যাকাউন্ট গ্রাহকের অজান্তেই হ্যাক হয়ে যায়, যার ফলে সেটা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে প্রায় ১০ গুণ।

তবে জিমেইল অ্যাকাউন্ট যদি কোনো কোম্পানি ও প্রতিষ্ঠানের নাম দিয়ে নিবন্ধিত থাকে তাহলে সেটা ডিলিট করা হবে না। শুধু মাত্র ব্যক্তি ই-মেইল বন্ধ করা হবে।

ইতোমধ্যে জিমেইলে অ্যাকাউন্ট খোলার সময় ব্যবহারকারীদের রিকোভারি ই-মেইলে এ সংক্রান্ত নোটিফিকেশন পাঠাতে শুরু করেছে গুগল। চলতি সপ্তাহে হাজারো গ্রাহক তা পেয়েছেন।

এরই মধ্যে ই-মেইল সুরক্ষার জন্য বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে গুগল। জিমেইল লগইন করে গুগলের মৌলিক ফিচার ব্যবহার করতে বলেছেন প্রতিষ্ঠানটি।

ইউটিউবে ভিডিও দেখতে, গুগল ড্রাইভ ব্যবহার, গুগল প্লে-স্টোর থেকে অ্যাপ ডাউনলোড এবং গুগল সার্চ করতে অনুরোধ করেছেন প্রতিষ্ঠানটি।

এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছেন, অনেক ই-মেইল ও ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করা হয়েছিল, সেগুলো আর এখন ব্যবহার হচ্ছে না সেগুলো ডিলিট করার জন্য ইতোমধ্যে গ্রাহকের অনুরোধ জানানো হয়েছে। যদি তারা ডিলিট না করে তাহলে পর্যায়ক্রমে সেগুলো বন্ধ করে দেয়া হবে।

এর জন্য আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে একাধিক নোটিফিকেশন পাঠানো হবে।

অনলাইন ডেস্ক