Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সেবা দিতে না পারলে অপারেটরগুলোকে শাস্তি দেয়া হবে: পলক

সেবা দিতে না পারলে অপারেটরগুলোকে শাস্তি দেয়া হবে: পলক

 অনলাইন ডেস্ক    ১২ মে, ২০২৪ ১৬:২৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 10 বার

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্রতিশ্রুত সেবা না দিলে মোবাইল ফোন অপারেটরগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য শক্ত নির্দেশনা দেয়া হয়েছে। আজ রোববার (১২ মে) সচিবালয়ে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রীবলেন, বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এক্সটার্নাল আইটি অডিট করতে হবে, ফাইন্যান্সিয়াল অডিট করতে হবে। তবেই আমরা বুঝতে পারব কেন একজন সাংবাদিক সচিব মহোদয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন।

দেখা যাচ্ছে এক মিনিট পর সচিব মহোদয় ওই পাশ থেকে বলছেন, হ্যালো হ্যালো, আবার বলবেন কী বললেন বুঝতে পারিনি। ড্রপ হওয়ার আগেই কিন্তু এ রকম হচ্ছে। একটা টেকনোলজিক্যাল এরর হচ্ছে এখানে। এ বিষয়গুলো রেগুলার প্রবলেম।

এতে সময়, অর্থ ও অ্যাটেনশন নষ্ট হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, গ্রাহক মনে বিরক্তি তৈরি হচ্ছে। মোবাইল অপারেটররা বলেছেন এটা তাদের জন্যও লস। টেকনোলজিক্যাল সমস্যা হলে তাদের লস। কল ড্রপ হলো বা ড্রপ না হলেও আমি যে আমার কথা শেষ করতে পারলাম না এটার কোনো ক্ষতিপূরণ আমি গ্রাহক হিসেবে পাচ্ছি কিনা।

সেটার রেকর্ড বিটিআরসির কাছে থাকছে কিনা, কিংবা আমরা ওই রেকর্ড দেখিয়ে বাধ্য করতে পারছি কিনা।

আরও পড়ুন: পার্লামেন্ট ভেঙে দিলেন কুয়েতের আমির...

জুনাইদ আহমেদ পলক বলেন, আমি এ ধরনের নির্দেশনাও দিয়েছি যে, এ ধরনের ঘটনা ঘটলে আমাদের লাইসেন্সিং গাইড লাইনে যা আছে, এক লাখ হোক বা এক কোটি হোক, আমাদের যা সুযোগ আছে, আমরা সেটা প্রয়োগ করা শুরু করব।

যদি তারা (মোবাইল ফোন অপারেটর) তাদের প্রতিশ্রুত সার্ভিস না দিতে পারে, তাহলে লাইসেন্সিং গাইডলাইনে যে ধরনের ব্যবস্থা নেয়ার সুযোগ আছে, সেটা জরিমানা হোক বা অন্য কোনো সেবা সুযোগ সংকুচিত করা হোক, সেগুলো বিটিআরসিকে করার জন্য আমরা এরই মধ্যে শক্ত নির্দেশনা দিয়েছি।

মিথ্যা, অপপ্রচার ও গুজব প্রতিরোধে এমপি-মন্ত্রীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের সাইটগুলো ভেরিফিকেশন প্রয়োজন জানিয়ে পলক আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত বাড়ছে অপপ্রচার আর গুজব। তবে এসব রোধে কাজ চলমান।

অনলাইন ডেস্ক