Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 হোয়াটসঅ্যাপে এবার কেনাকাটার সুবিধা

হোয়াটসঅ্যাপে এবার কেনাকাটার সুবিধা

 অনলাইন ডেস্ক    ২৫ সেপ্টেম্বার, ২০২৩ ১৪:৪২:০০নিউজটি দেখা হয়েছে মোট 34 বার

আমরা ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিক সহ বিভিন্ন কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করি। প্রতিদিন বাড়ছে ব্যবহারকারীর সংখ্যা। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আয় বাড়াতে নতুন ফিচার যুক্ত করছেন মেটা। এবার কেনাকাটার জন্য মেটা ভেরিফায়েড ব্যবস্থা চালু করা হয়েছে।

জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের চ্যাট অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যে বেশ কয়েকটি নতুন ফিচারের ঘোষণা দিয়েছে মেটা। এর মধ্যে অন্যতম, ‘ফ্লোস’ ফিচার।

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এই ফিচারের কেনাকাটা করতে পারবেন। ট্রেনের টিকিট কাটা, খাবার অর্ডার দেওয়া ও কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন।

হোয়াটসঅ্যাপ একটি ব্লগ পোস্টে জানিয়েছে, ব্যবহারকারীরা তাদের কার্টে আইটেম যোগ করতে পারেন। এরপর সমর্থিত ইউপিআই অ্যাপ, ডেবিট, ক্রেডিট কার্ড ছাড়াও তারা বিভিন্ন ব্যবহার করে অর্থ প্রদান করতে পারবেন।

আরও পড়ুন: অবিশ্বাস্য হলেও সত্যি, চোখের ইশারাতেই কাজ করবে কম্পিউটার...

কেনাকাটার এ সুবিধায় অ্যাকাউন্টে সাপোর্ট পেতে ব্যবসা প্রতিষ্ঠানগুলো মেটার ভেরিফায়েড ব্যাজের জন্য সাইনআপ করতে পারবে।

এটি মাল্টি-ডিভাইস সমর্থন যুক্ত। যাতে একাধিক গ্রাহক প্রতিক্রিয়া জানাতে পারেন।

হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়, ‘আমরা ভবিষ্যতে হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় পরিসরে ব্যবসার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আগে বিজনেস অ্যাপ ব্যবহার করে ছোট ব্যবসার সঙ্গে মেটা ভেরিফাই করার পরীক্ষা শুরু করব।’

তবে এখনো ফিচারটি সবার জন্য দেওয়া হয়নি। শিগগিরই সুবিধাটি সকলের জন্য উন্মুক্ত করা হবে বলে জানান হোয়াটসঅ্যাপে সংস্থা।

অনলাইন ডেস্ক