আইটি সেক্টরে আরও ১০ লাখ তরুণের কর্মসংস্থান হবে: পলক

 অনলাইন ডেস্ক    ১৩ জুলাই, ২০২৪ ১৭:৩৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 18 বার

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, আইটি সেক্টরে ৫ বিলিয়ন ডলারের বেশি রফতানি আয় নিশ্চিত করতে আগামী ৫ বছরে আইটি সেক্টরে নতুন করে আরও ১০ লাখ তরুণতরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

আজ শনিবার (১৩ জুলাই) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে ‘শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি জানান, পঞ্চগড়বাসীর জন্য শেখ হাসিনার উপহার- এই আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেটর সেন্টার হবে পঞ্চগড়ের তরুণ-তরুণীদের স্মার্ট কর্মসংস্থানের ঠিকানা।

প্রতিমন্ত্রী আরও জানান, খুব শিগগিরই গিগাবিট অপটিক্যাল নেটওয়ার্কের মাধ্যমে সারা দেশের জেলায় জেলায় স্বল্পমূল্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য প্রতিষ্ঠানকে উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট সেবা দেয়া করা হবে।

অনলাইন ডেস্ক