বাংলাদেশের তিন মোবাইল অপারেটরের অনুকূলে একীভূত লাইসেন্স হস্তান্তর করেছে (বিটিআরসি)। লাইসেন্সের আওতায় ফাইভজিসহ সব ধরনের ওয়্যারলেস মোবাইল সেবা দিতে পারবে মোবাইল অপারেটররা।
রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে গত সোমবার (১১ মার্চ) বিকেলে লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই তথ্য জানান।
মোবাইল অপারেটর কোম্পানিগুলো হলো: টেলিটক, গ্রামীণফোন ও রবি। এর ফলে আগের 2G, 3G, 4G প্রযুক্তি এবং তরঙ্গ ফি’র জন্য আলাদা লাইসেন্স এবং এক লাইসেন্সের আওতায় আনা হয়েছে।
আরও পড়ুন: আকাশ ছুঁয়ে রমজানের শুভেচ্ছা জানালেন পরীমণি...
লাইসেন্স একীভূতকরণের ফলে আধুনিক উচ্চগতির ইন্টারনেট পাবে মোবাইল অপারেটররা।
ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক বলেন, আধুনিক প্রযুক্তিকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। তথ্য প্রযুক্তির ব্যবহার করে স্বনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়া সরকারের লক্ষ্য।
এ সময় টেলিটক, রবি ও গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক

































































































