গুজব বন্ধ না হলে দেশে ফেসবুক-ইউটিউব বন্ধের সিদ্ধান্ত

 অনলাইন ডেস্ক    ১ এপ্রিল, ২০২৪ ১৬:৩৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 27 বার

আইনশৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, গুজব অব্যাহত থাকা এবং সরকারের আবেদনে সাড়া না দিলে ফেসবুক ইউটিউব বন্ধ করে দেওয়া হবে।

রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে মোজাম্মেল হক সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, যারা সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ করে, তাদের গুজব ছড়ানো বন্ধে ব্যবস্থা নিতে বলা হবে। তারা ব্যবস্থা না নিলে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় আইনের যে বিধানগুলো রয়েছে, কোনো অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া। অথচ তারা আমাদের অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নিচ্ছে না। তাদের এই উদাসীনতা আমরা সবার সামনে তুলে ধরবো। প্রয়োজনে এগুলো কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হবে।

আরও পড়ুন: মেহেরপুরে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরীর অভিযোগ...

তবে তার আগে আমরা আন্তর্জাতিক সংস্থাকে জানাবো যে, আমাদের অভিযোগ যথাযথভাবে আমলে না নিয়ে তারা (সামাজিক যোগাযোগমাধ্যম) সাইবার ক্রাইম, গুজব অব্যাহত রাখছে এবং তাদের পক্ষ থেকে এসব প্রতিরোধে কোনো উদ্যোগ নেই।

মোজাম্মেল হক আরও বলেন, প্রথমে আমাদের অভিযোগগুলো আমলে নিতে তাদের বারবার বলা হবে। দরকার হলে আমরা পত্রিকায় বিজ্ঞাপন ছাপিয়েও বলবো। যেন বিশ্ববাসীর কাছে মনে না হয়, এখানে কোনো মৌলিক অধিকার ব্যাহত হচ্ছে।

অনলাইন ডেস্ক