Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 প্রোফাইলে একাধিক ছবি যুক্তের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

প্রোফাইলে একাধিক ছবি যুক্তের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

 অনলাইন ডেস্ক    ৫ নভেম্বার, ২০২৩ ১৬:২৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 31 বার

ব্যবহারকারীদের আবারও সুসংবাদ দিল জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। নতুন আরেকটি ফিচার আনার খবর দিয়েছে সংশ্লিষ্টিরা।

নতুন এ ফিচারের মাধ্যমে প্রোফাইলে একসঙ্গে দুটি ছবি ব্যবহার করা যাবে। গত শুক্রবার ওয়াবেটাইনফোর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গিজচায়না।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিচারটি বর্তমানে বেটা পর্যায়ে রয়েছে। নতুন এ ফিচার ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিতে হোয়াটসঅ্যাপের দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন।

আরও পড়ুন: চ্যানেল ফিচার চালু হবে ফেসবুক-মেসেঞ্জারে...

প্রাথমিকভাবে প্রোফাইলে যে ছবি ব্যবহার করা হবে ব্যবহারকারী চাইলে নির্দিষ্ট কন্টাক্টের জন্য সেটি দেখার সুবিধা দিতে পারবে। অন্য কেউ চাইলেও তা দেখতে পারবে না।

অন্যদিকে দ্বিতীয় প্রোফাইল ছবিটি প্রথমটির বিকল্প হিসেবে বাকিদের সামনে আসবে। এর মাধ্যমে মূলত অন্যদের কাছ থেকে প্রোফাইলের মূল ছবি আলাদা করা সম্ভব হবে।

অনলাইন ডেস্ক