Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ফেসবুক ব্যবহার বন্ধের পরামর্শ!

ফেসবুক ব্যবহার বন্ধের পরামর্শ!

 অনলাইন ডেস্ক    ২০ এপ্রিল, ২০২৪ ১১:০৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 20 বার

বিভিন্ন দাফতরিক প্রয়োজনে আজকাল সরকারি প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়গুলো ফেসবুক পেজ ব্যবহার করে থাকে। তবে, এ পথে না হাঁটার জন্য সরকারি সংস্থাগুলোকে পরামর্শ দিয়েছে নেদারল্যান্ডসের গোপনীয়তা নজরদারি প্রতিষ্ঠান এপি।

শুক্রবার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে এমনটাই বলছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ নেদারল্যান্ডসের বিভিন্ন সরকারি সংস্থাকে এমন পরামর্শই দিয়েছে এপি।

কারণ হিসেবে বলা হয়েছে, সরকারের ফেসবুক পেজের সঙ্গে যুক্ত ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য নিয়ে কি করা হয়, তা জানার আগ পর্যন্ত সংস্থাগুলো যেন ফেসবুক ব্যবহার না করে।

এপির চেয়ারম্যান আলেইদ ওলফসেন এক বিবৃতিতে বলেন, সরকারি সংস্থাগুলোর ফেসবুক পেজে যেসব ব্যবহারকারী যুক্ত আছেন, তাদের ব্যক্তিগত ও স্পর্শকাতর তথ্যের নিরাপত্তা দেওয়া উচিত।

আরও পড়ুন: শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সাধারণ সম্পাদক ডিপজল...

এ বিষয়ে এরই মধ্যে ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটাকে জানানো হয়েছে। ডিজিটালাইজেশন মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী আলেকসান্দ্রা ভ্যান হাফেলেন মেটার সঙ্গে কথা বলেছেন।

দ্রুতই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। আলেকসান্দ্রা ভ্যান হাফেলেন বলেন, ফেসবুক এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আমরা এটি ব্যবহার বন্ধ রাখব। তারা যদি কোনো পদক্ষেপ না নেয়, তাহলে ফেসবুক ব্যবহারই বন্ধ করে দেব বলেও জানান তিনি।

অনলাইন ডেস্ক