ই-মেইল ভেরিফিকেশন চালু করছে হোয়াটসঅ্যাপ

 অনলাইন ডেস্ক    ৯ আগষ্ট, ২০২৩ ১৭:১৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 28 বার

শুধু মাত্র যোগাযোগের জন্য তা নয়, এখন অফিসিয়াল বহু কাজের জন্য ব্যবহার করা হচ্ছে মেটা হোয়াটসঅ্যাপ। তাই গোপনীয়তা ও নিরাপত্তা অত্যন্ত প্রয়োজনীয়। কারণ হ্যাকাদের দৌরত্ব সর্বত্র। সেসব দিক মাথায় রেখে এর আগেই একাধিক ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ।

এবার মেটা হোয়াটসঅ্যাপ চালু করতে যাচ্ছে ই-মেইল ভেরিকেশন। অর্থাৎ ব্যবহারকারীরা ই-মেইলের মাধ্যমে অ্যাকাউন্ড ভেরিফাই করতে পারবেন। যদিও এই নিয়মটি বাধ্যতামূলক নয়। কেউ চাইলে ই-মেইল ভেরিফিকেশন নাও করতে পারেন।

মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, এ ফিচার নিয়ে আপাতত কাজ চলছে। তবে যে শুধু নিরাপত্তার স্বার্থেই এ ফিচার তা নয়, রয়েছে আরও কিছু সুবিধা।

আরও পড়ুন: ১৫ আগস্ট দেশে সাইবার হামলার হুমকি, সতর্কতা জারি...

ধরুন আপনি রাস্তার মধ্যে মোবাইল ফোন হারিয়ে ফেলেছেন এরং হারিয়ে গেছে সিম। ফলে পুরোনো হোয়াটসঅ্যাপ লগ ইন করতে বেশ কষ্ট হচ্ছে আপনার। কিন্তু ই-মেইল ব্যবহার করে সহজেই লগ ইন করতে পারবেন হোয়াটসঅ্যাপ।

ধরুন নেটওয়ার্ক সমস্যার জন্য ওটিপি আসছে না, সেক্ষেত্রেও ই-মেইল ব্যবহার করে সহজেই লগ ইন করা যাবে হোয়াটসঅ্যাপ।

অনলাইন ডেস্ক