মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি স্বাভাবিক হতে আগামী বুধবার (২৯ মে) পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)। আজ মঙ্গলবার (২৮ মে) এ তথ্য জানিয়েছে সংগঠনটি।
অ্যামটব মহাসচিব মোহাম্মদ জুলফিকার জানান, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাংলাদেশে ৩০ হাজারেরও বেশি মোবাইল টাওয়ার অচল রয়েছে।
মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি স্বাভাবিক হতে আগামী বুধবার (২৯ মে) পর্যন্ত সময় লাগবে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় খাল থেকে ভেসে উঠল ইজিবাইক চালকের লাশ...
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বলেন, প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সারা দেশে ৩২ হাজার ৯০৬টি মোবাইল টাওয়ার অচল হয়ে গেছে।
অনলাইন ডেস্ক

































































































