১৫ আগস্ট দেশে সাইবার হামলার হুমকি, সতর্কতা জারি

 অনলাইন ডেস্ক    ৫ আগষ্ট, ২০২৩ ১৮:২৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 15 বার

চলতি বছরে ১৫ আগস্ট বাংলাদেশের সাইবার জগতে বড় ধরনের হামলা চালানোর হুমকি দিয়েছেন হ্যাকারগোষ্ঠীরা। গত শুক্রবার (৪ আগস্ট) সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট) থেকে পরিপ্রেক্ষিতে দেশের সব গুরুত্বপূর্ণ পরিকাঠামো গুলোতে সতকর্তা বার্তা জারি করা হয়েছে।

বাংলাদেশের বিজিডি ই-গভ সার্ট প্রকলোপর পরিচালক মোহাম্মদ সাইফুল আলম খান স্বাক্ষরিত এর সতর্কবার্তায় বলা হয়েছে, চলতি বছরে ৩১ জুলাই এক হ্যাকার দল জানিয়েছে, ১৫ আগস্ট দেশের সাইবার জগতে সাইবার আক্রমণের ঝড় আসবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলেছেন, এই হ্যাকার গোষ্ঠী নিজেদের ‘হ্যাকটিভিস্ট’ দাবি করে তারা পাকিস্তান ও বাংলদেশকে হামলার লক্ষ্য বানিয়েছে।

বিজিডি ই-গভ সার্ট আরও বলেছেন, তাদের সাম্প্রতিক গবেষণায় একই মতাদর্শে প্রভাবিত বেশ কয়েকটি হ্যাকার দলকে চিহ্নিত করা হয়েছে। যারা অবিরাম বাংলাদেশের বিভিন্ন সংস্থার বিরুদ্ধে নিয়মিত সাইবার-আক্রমণ করে আসছে।

বিজিডি ই-গভ সার্ট তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে যে স্ক্রিনশট দিয়েছে, তাতে দেখা যায়-হুমকিদাতারা নিজেদের ভারতীয় হ্যাকার গোষ্ঠী বলে দাবি করেছে।

সাইবার হামলা এড়াতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে কিছু পরামর্শ দিয়েছে সার্ট।

সেখানে বলা হয়েছে, হালনাগাদ প্রযুক্তি ব্যবহার করা ও সন্দেহজনক কোনো কিছু নজরে এলে বিজিডি ই-গভ সার্টকে জানানোর পরামর্শ দেয়া হয়েছে।

অনলাইন ডেস্ক