মানব মস্তিষ্কে চিপ স্থাপন করলো মাস্কের নিউরালিংক

 অনলাইন ডেস্ক    ৩১ জানুয়ারী, ২০২৪ ১৬:৫৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 26 বার

সফলভাবে প্রথমবারের মতো মানুষের মস্তিষ্কে চিপ স্থাপন করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান। এক্সে দেয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন মাস্ক নিজেই।

তিনি জানিয়েছেন, মানব মস্তিষ্কে চিপ প্রতিস্থাপনের পর প্রাথমিক ফলাফল অনুসারে, চিপটি নিউরনের স্পাইক শনাক্তকরণে বেশ ভালো সক্ষমতা দেখিয়েছে। মূলত, মানুষের মস্তিষ্ক যে বৈদ্যুতিক ও রাসায়নিক সংকেতের মাধ্যমে সারা দেহে তথ্য আদান-প্রদান করে সেই প্রক্রিয়াকে স্পাইক বলা হয়।

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) গত বছর নিউরালিংকে মানুষের মস্তিষ্কে চিপ বসানোর বিষয়টি পরীক্ষা করার জন্য ছাড়পত্র দিয়েছিল।

আরও পড়ুন: জানুয়ারিতে করোনায় ৫ মৃত্যু...

এই চিপ স্থাপনের মধ্য দিয়ে পক্ষাঘাতগ্রস্ত ও স্নায়বিক সমস্যায় ভোগা রোগীদের চিকিৎসার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মেচিত হলো।

মাস্কের প্রতিষ্ঠান কিছুদিন আগে এক বিবৃতিতে জানান, এই চিপ বসানোর কাজে রোবটের সাহায্য নেয়া হবে। রোবটের সাহায্যে মানুষের মস্তিষ্কের এমন একটা অংশে এই চিপ বা ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) স্থাপন করা হবে, যেটি মানুষের চলাফেরার বিষয়টি নিয়ন্ত্রণ করবে।

ইলন মাস্ক গত বছরের ১০ সেপ্টেম্বর জানান, তার প্রতিষ্ঠান বানরের উপর এই চিপ স্থাপনের পরীক্ষা চালিয়েছে। কিন্তু এই পরীক্ষায় কোনো বানর মারা যায়নি।

অনলাইন ডেস্ক