হোয়াটসঅ্যাপে কথোপকথন গোপন রাখতে মেটার নতুন সুবিধা

 অনলাইন ডেস্ক    ২৮ মে, ২০২৩ ১৮:৪৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 14 বার

হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যক্তিগত মেসেজিং এবং কলিং ফিচারটির সাহায্যে আপনি নিজের মতো করে কথা বলতে পারবেন বিশ্বেরে যেকোন প্রান্তে থাকা অপানার প্রিয়জনের সাথে। এই অ্যাপটি ব্যবহারের মাধ্যমে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেখানেই থাকুন না কেন আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন মুহুত্বের মধ্যেই।

কিন্তু আপনি কি জানেন আপনার এই কথোপকথন কতটা সুরক্ষিত?

আপনার হোয়াটসঅ্যাপ কথোপকথন গোপন রাখতে মেটা নিয়ে এসেছে ‘লকড চ্যাটস’ সুবিধা। এই সুবিধায় আপনি আপনার চ্যাট গুলো একটি পাসওয়ার্ড সুরক্ষিত করে একটি বিশেষ ফোল্ডারে সংরক্ষিত রাখতে পারবেন।

চাইলেও অন্য কেউ হোয়াটসঅ্যাপের এই চ্যাট গুলো কখোনোই দেখতে পারবে না।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ১৫ মে নিজের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে এক ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন। নতুন এই সুবিধার কারনে ব্যবহারকারীদের যেকোনো চ্যাট লক করলে তা আর কেউ দেখতে পাবে না।

ই গোপন চ্যাট দেখতে হলে প্রয়োজন হবে ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ডের।

অনলাইন ডেস্ক