বেঙ্গালুরুর রাস্তায় চালকবিহীন গাড়ি

 অনলাইন ডেস্ক    ৩১ জুলাই, ২০২৩ ১২:২৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 11 বার

চালকবিহীন রাস্তায় গাড়ি চালিয়ে প্রথমবারের মতো তাক লাগিয়ে দিয়েছে ভারত। সম্প্রতি বেঙ্গালুরুর রাস্তায় দেখা মেলে এমনই একটি গাড়ির যা পরীক্ষামূলকভাবে বেঙ্গালুরুর রাস্তায় নামানো হয়েছে বলে জানিয়েছেন এর নির্মাতা প্রতিষ্ঠান মাইনাস জিরোর।

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিশ্বজুড়ে মানুষের মধ্যে আগ্রহ দিনকে দিন বেড়েই চলেছে। সেই দিকে খেয়াল রেখে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের জগতে প্রবেশের লড়াইয়ে মাঠে নামছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি মানুষের বদলে কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদপাঠক হাজির করে বিস্ময় সৃষ্টি করে ভারত। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার চালকবিহীন গাড়ি চালিয়ে তাক লাগিয়ে দিলেন দেশটি।

সম্প্রতি ভারতের রাস্তায় এমন একটি চালকবিহীন গাড়ির ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া। এটি ভারতের প্রথম চালকহীন গাড়ি বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: বদলে গেলো টুইটারের লোগো...

সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া চালকবিহীন গাড়ির ভিডিও দেখে কেউ কেউ পোস্ট ও শেয়ার করে গাড়িটিকে হলিউডের বৈজ্ঞানিক কল্পকাহিনীর কোনো সিনেমার গাড়ির সঙ্গেও তুলনা করছেন।

বেঙ্গালুরুর এআইভিত্তিক স্টার্টআপ সংস্থা মাইনাস জিরো এই গাড়ির প্রোটোটাইপটি তৈরি করেছেন। প্রতিষ্ঠানটি জানান, পরিক্ষামূলকভাবে বেঙ্গালুরুর রাস্তায় চলাচল করছে এই গাড়িটি।

জেডপড গাড়িতে সাধারণ গাড়ির মতো কোনো স্টিয়ারিং নেই। গাড়িটিতে রয়েছে উচ্চ রেজল্যুশনের ক্যামেরা যা গাড়িটিকে চালানো, ট্রাফিক সিগন্যালকে তৎক্ষণাৎ বিশ্লেষণ করতে পারে। এতে সহজেই চালক ছাড়া গাড়িটি সড়কে চলাচল করতে পারবে।

অনলাইন ডেস্ক