টুইটার সদর দফতর থেকে অবশেষে সরলো ‘এক্স’

 অনলাইন ডেস্ক    ২ আগষ্ট, ২০২৩ ১৪:৪০:০০নিউজটি দেখা হয়েছে মোট 15 বার

অবশেষ টুইটার সদর দফতরের ছাদ থেকে উজ্জ্বল এলইডি লাইটের নতুন লোগো ‘এক্স’ সরিয়ে নিতে বাধ্য হয়েছেন কর্তৃপক্ষ। সান ফ্রান্সিসকোর স্থানীয় বাসিন্দাদের অভিযোগের মুখে এ সিদ্ধান্ত নেয় তারা।

ঘটনার শুরু গেল গত ২৩ জুলাই সেদিন টুইটারের লোগো পরিবর্তনের ঘোষণা দেন টুইটারের মালিক ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অবস্থিত প্রতিষ্ঠানটির সদর দফতরের দেয়ালে প্রদর্শন করা হয় কালো ব্যাকগ্রাউন্ডের ওপর সাদা ‘এক্স’ অক্ষরের লোগোটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে নতুন এ লোগো উন্মোচন করেন টুইটারের মালিক ইলন মাস্ক ও এর প্রধান নির্বাহী লিন্ডা ইয়াকারিনো। এরপর গেল শুক্রবার (২৮ জুলাই) টুইটারের সদর দফতরের ছাদে বসানো হয় উজ্জ্বল এলইডি লাইট সংযুক্ত নতুন লোগো ‘এক্স’।

তবে সাদা উজ্জ্বল আলো দূর থেকে দেখতে ভালো লাগলেও, বিড়ম্বনার শিকার হন আশপাশের বাসিন্দারা।

গত সোমবার (৩১ জুলাই) এই বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, টুইটারে লোগো ‘এক্স’র আলো এতটাই তীব্র যা রাতের বেলায় বাসিন্দাদের ঘুমের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে টুইটারে পোস্ট করে সমস্যার কথা জানান এর ব্যবহারকারীরা। অনেক ভুক্তভোগী আবার কর্তৃপক্ষকে ‘বিচার-বুদ্ধিহীন’ বলেও আখ্যায়িত করেছেন।

পরে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে সান ফ্রান্সিসকোর ভবন পরিদর্শন বিভাগ। এর পাশাপাশি উধ্বর্তন কর্মকর্তাদের কাছে ২৪টি অভিযোগ দায়ের করা হয়। পরবর্তীতে টুইটার কর্তৃপক্ষকে এলইডি লাইটের ‘এক্স’ লোগোটি সরিয়ে নিয়ের নির্দেশ দেয় প্রশাসন।

অনলাইন ডেস্ক