Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে যা বললেন পলক

মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে যা বললেন পলক

 অনলাইন ডেস্ক    ২৭ জুলাই, ২০২৪ ১৮:৪৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 32 বার

মোবাইল অপারেটরদের সঙ্গে রোববারের (২৮ জুলাই) বৈঠকের পর মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ শনিবার (২৭ জুলাই) গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান তিনি।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, রোববার (২৮ জুলাই) মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক রয়েছে। সকাল ৯টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পর মোবাইল ডেটা চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এ সময় মোবাইলের ফোর-জি নেটওয়ার্ক রবি বা সোমবারের (২৯ জুলাই) মধ্যে স্বাভাবিক হবে বলেও প্রত্যাশা করেন তিনি।

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যেই ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়। পাঁচ দিন পর মঙ্গলবার (২৩ জুলাই) রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়।

অগ্রাধিকার ভিত্তিতে কূটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রফতানিমুখী খাতে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা চালু করা হয়।

এরপর বুধবার (২৪ জুলাই) রাত থেকে আবাসিক এলাকায়ও ইন্টারনেট সেবা মিলছে। তবে বন্ধ আছে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার।

অনলাইন ডেস্ক