সারা বিশ্ব থেকে তিন মাসে ৯০ লাখের বেশি ভিডিও সরিয়ে নিয়েছেন ইউটিউব। এর মধ্যে শুধু বাংলাদেশ থেকে আপলোড হওয়া প্রায় দেড় লাখ ভিডিও সরিয়ে নিয়েছে এই প্ল্যাটফর্মটি।
সম্প্রতি অনলাইন যাচাই ও মিডিয়া গবেষণা প্ল্যাটফর্ম ডিসমিসল্যাব এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কমিউনিটি গাইডলাইন না মানায় ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সারা বিশ্ব থেকে ৯০ লাখের বেশি ভিডিও সরিয়ে নিয়েছে ইউটিউব। সেই সঙ্গে ব্যবহারকারীদের করা মন্তব্যও মুছে দেয়া হয়েছে।
তালিকায় থাকা মোট ৩০টি দেশের মধ্যে সবচেয়ে বেশি ভিডিও অপসারণ করা হয়েছে ভারতের। অষ্টম অবস্থানে থাকা বাংলাদেশ থেকে সরিয়ে নেয়া হয় ১ লাখ ৫২ হাজার ৫১টি ভিডিও।
আরও পড়ুন: কুষ্টিয়া-মেহেরপুর সড়ক: ঈদ উপলক্ষে পুরোদমে চলছে সংস্কার কাজ...
সহিংসতা ছড়ানো বা তাৎক্ষণিক ক্ষতির ঝুঁকি থাকায় সবচেয়ে বেশি ৩৯.২ শতাংশ ভিডিও অপসারণ করা হয়। এরপর সর্বোচ্চ ৩২.৪ শতাংশ ভিডিও সরানো হয় শিশুদের নিরাপত্তার জন্য।
এ ছাড়া দাঙ্গা, রক্তপাতের মতো সংবেদনশীল হিংসাত্মক বা গ্রাফিক কনটেন্ট সরানো হয় সাড়ে ৭ শতাংশ।
মানুষ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রয়োগ করে নীতিমালা লঙ্ঘনের বিষয়গুলো যাচাই করে ইউটিউব। যদিও মুছে ফেলা ভিডিওগুলোর ৯৬ শতাংশের ক্ষেত্রেই সিদ্ধান্ত নিয়েছে এআই।
অনলাইন ডেস্ক

































































































