Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ফেসবুক-টিকটক কবে খুলবে, জানা যাবে আজ

ফেসবুক-টিকটক কবে খুলবে, জানা যাবে আজ

 অনলাইন ডেস্ক    ৩১ জুলাই, ২০২৪ ০৯:৫৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 51 বার

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতির কারণে দেশে বন্ধ থাকা ফেসবুক, টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যম চালুর বিষয়ে আজ বুধবার (৩১ জুলাই) বেলা ১১টার সময় সিদ্ধান্ত জানানো হবে।

মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাত মন্ত্রী-প্রতিমন্ত্রী, চার সচিব ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী বলেন, টিকটক, ইউটিউব ও ফেসবুকের কাছে একটি ব্যাখ্যা চাওয়া হয়েছে। মৌখিক ও লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে তাদের। এরইমধ্যে টিকটক আনুষ্ঠানিকভাবে আমাদের জানিয়েছে, তারা উপস্থিত হয়ে মৌখিক ও লিখিতভাবে জবাব দিতে চায়।

তিনি আরও বলেন, তবে ফেসবুক ও ইউটিউব বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) কোনো জবাব দেয়নি। যে কারণে আগামীকাল সকাল ৯টা, ১০টা ও বেলা ১১টায় এই তিন প্রতিষ্ঠানকে বিটিআরসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে চিঠি দেয়া হয়েছে।

তাই আগামীকাল বেলা ১১টার পর আলোচনাসাপেক্ষে সামাজিক মাধ্যম চালুর সিদ্ধান্ত জানাতে পারবো। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়।

পাঁচদিন পর ২৩ জুলাই রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। পরে বাসাবাড়িতেও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়। আর ১১ দিন পর মোবাইল ইন্টারনেট সেবা চালু করা হলেও মিলছে না স্বাভাবিক গতি। এছাড়া এখনও চালু হয়নি সামাজিক যোগাযোগমাধ্যম।

অনলাইন ডেস্ক