অবশেষে বাজারে আসছে Google Pixel 8 সিরিজ। নতুন এই লাইন আপের মাধ্যমে গুগল একাধিক স্ট্যাবল ফিচার সংযুক্ত করেছে। এই স্মার্টফোনের সেরা ফিচার এর হার্ডওয়ার নয়। তবে অবাক হওয়ার কিছু নেই। পিক্সেল ৮ সিরিজে ব্যবহারকারীরা পাবেন ৭ বছরের গ্যারান্টিড আপডেট।
এর দামও অ্যাপল আইফোন ১৫ নন-প্রো মডেলগুলির মতোই রাখা হয়েছে।
আগামী সাত বছর ব্যবহারকারীরা নিশ্চিত ভাবেই পাবেন সিকিউরিটি প্যাচ আপডেট ও ওএস আপডেট।
আরও পড়ুন: আগামী বছর বাজারে আসছে পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ি...
এর আগে অন্য কোনো স্মার্টফোন কোম্পানিই আপডেটে এত সাপোর্ট দেখায়নি। তাই বিষয়টি স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে বড় বিষয় তো বটেই। অ্যান্ড্রয়েডের জন্য বিষয়টি আরও জরুরি। ওএসে কয়েক বছরের মধ্যেই ব্যবহারযোগ্যতা হ্রাস পায়।
প্রায় হাজার বা ১৭০০ ডলারের ফোন কিনেও এত কম সাপোর্ট দুঃখজনক। ফ্ল্যাগশিপ হলেও অনেকে তা কয়েক বছর ব্যবহারের চিন্তা করেন।
গুগলের একমাত্র প্রতিদ্বন্দ্বী এখন ফেয়ারফোন। এই ফোন পাঁচ বছরের আপডেট অফার করে।
অনলাইন ডেস্ক

































































































