Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ‘জীবন’ এখন রংপুরে

উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ‘জীবন’ এখন রংপুরে

 অনলাইন ডেস্ক    ১৯ মার্চ, ২০২৪ ০৯:৫৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 23 বার

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যয় সাশ্রয়ী এবং শক্তিশালী স্মার্ট অবকাঠামো গড়ে তোলা অপরিহার্য। জলে, স্থলে, আকাশে স্মার্ট অবকাঠামো গড়ে তোলার অভিযাত্রা আমরা শুরু করেছি।

অগ্রগতির এ ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ ভিশন বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত দেশ হিসেবে বাংলাদেশের রূপান্তর হবে।

রংপুর টেলিফোন ভবনে গত রোববার (১৭ মার্চ) বিটিসিএলের উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ‘জীবন’ এর রংপুর বিভাগের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক জীবন হবে বিটিসিএলের লাইফ লাইন। ভবিষ্যতে বিটিসিএলকে বাঁচিয়ে রাখা, সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং লাভজনক কোম্পানিতে পরিণত করতে জীবন ফলপ্রসূ অবদান রাখবে।

আরও পড়ুন: গণতন্ত্রের ভাষা বোঝে না বিএনপি: প্রধানমন্ত্রী...

জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের মেধাবী ও সাহসী পরিকল্পনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন ও প্রজ্ঞাবান নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ধারাবাহিকতায় বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।

গত ২১ ফেব্রুয়ারি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী ভাষা শহিদদের স্মরণে বিটিসিএলের ইন্টারনেট ব্যান্ডউইডথ ‘জীবন’ এর বিশেষ সাশ্রয়ী প্যাকেজ ঘোষণা করেন। এর আওতায় ৫ এমবিপিএস এর বিদ্যমান মূল্য ৫০০ টাকা ১০ এমবিপিএস ইন্টারনেট ব্যান্ডউডথ পাওয়া যাবে।

এর আগে জুনাইদ আহমেদ পলক নবনির্মিত রংপুর বাজার সাব পোস্ট অফিস, রংপুর সদরস্থ মাহিগঞ্জ সাব পোস্ট অফিস এবং আলমনগর সাব পোস্ট অফিস ভবনের উদ্বোধন করেন।

অনলাইন ডেস্ক