Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গণতন্ত্রের ভাষা বোঝে না বিএনপি: প্রধানমন্ত্রী

গণতন্ত্রের ভাষা বোঝে না বিএনপি: প্রধানমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ১৯ মার্চ, ২০২৪ ০৯:২৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 25 বার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে গত সোমবার (১৮ মার্চ) সকালে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় আলোচনা সভায় শেখ হাসিনা বিএনপি গণতন্ত্রের ভাষা বোঝে না বলে মন্তব্য করেছেন। বিএনপি খাইখাই স্বভাবের বলেও মনে করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এ বছর কোনো ইফতার পার্টি করছি না আমরা, বরং মানুষকে ইফতার করাচ্ছেন আমাদের নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা। দলের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে আছেন।

তিনি বলেন, কারণ আওয়ামী লীগ দিতে জানে। অথচ বিএনপি ইফতার না করিয়ে ইফতার পার্টি করে বেড়াচ্ছে। ইফতার পার্টিতে গিয়ে আল্লাহ্ রসূলের নাম নেয় আর আওয়ামী লীগের গীবত গায়। বিএনপি মানে খাইখাই, আর আওয়ামী লীগ মানেই দেই-দেই।

এজন্য মানুষ বার বার আওয়ামী লীগকে ভোট দেয়। কিন্তু বিএনপির লক্ষ্য, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা! আমাদের অপরাধ কি দেশটাকে এগিয়ে নেয়া? আসলে গণতন্ত্রের ভাষাই তো বোঝে না বিএনপি! যোগ করেন শেখ হাসিনা।

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়। কিন্তু বিএনপি ভুলে গেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে তারা কত আসন পেয়েছিল।

শেখ হাসিনা আরও বলেন, দেশটা এগিয়ে যাচ্ছে এটা সহ্য করতে পারে না বিএনপি। দেশটাকে আবার পিছিয়ে দেয়ার জন্য তারা লাফালাফি করছে।

অনলাইন ডেস্ক