মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, উপজেলা শাখার আয়োজনে আজ শনিবার বিকাল ৫টার সময় উপজেলা আওয়ামী যুবলীগের কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ শফি কামাল পলাশের সঞ্চালনায় এবং উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন।
আরও পড়ুন: মেহেরপুরে আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ...
উক্ত সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জামায়াত-বিএনপির হরতাল, অবরোধ, অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির যে পাঁয়তারা করছে তা আমরা সফল হতে দিবো না।
এছাড়াও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুগ্ম সাধার সম্পাদক মজিরুল ইসলাম, রাইপুর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আল ফারুকসহ যুবলীগের ইউনিট নেতাকর্মীরা।
তরিকুল ইসলাম








































































































































































































































































































































































































































-min.png)









