মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদের মিলনায়তনে গত রবিবার স্থানীয় সরকার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, ‘আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমি এমপি হয়ে দুর্নীতি করি নাই। কারও হক মেরে খাই নাই। শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তার কাছে আমার খাতা পরিষ্কার।
মমতাজ বেগম বলেন, ‘নির্বাচনী এলাকায় আমরা যে কাজ পেয়েছি তা শতভাগ করার চেষ্টা করেছি। আমাদের কাজের মধ্যে তিল পরিমাণে দুর্নীতি নেই’।
তিনি আরও বলেন, ‘নির্বাচন আসলে অনেক মানুষ মাঠে নামে। পক্ষে-বিপক্ষে অনেক কথা বলবে, অপপ্রচার চলাবে। ওই অপপ্রচার আমলে নিব না। আমরা আমলে নিব, এলাকায় কে কী উন্নয়ন করল। আমি সততা ও নিষ্ঠার সঙ্গে ১৫ বছর নেতৃত্ব দিয়েছি।’
আরও পড়ুন: খালেদা জিয়ার অবস্থার অবনতি, মধ্যরাতে সিসিইউতে স্থানান্তর...
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হরিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজিম খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু ও আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব প্রমুখ।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









