Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

মেহেরপুরে এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

 নিজস্ব প্রতিবেদক    ১৮ ফেব্রুয়ারী, ২০২৫ ২০:০৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 28 বার

মেহেরপুরে মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবিতে মেহেরপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার(১৮ফেব্রুয়ারী) বিকেল ৪টার দিকে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু হয় এরপরে হোটেল বাজার মোড়ে শেষ হয়। মেহেরপুর জেলা জামায়াতে ইসলামী।এই কর্মসূচির নেতৃত্ব দেন মেহেরপুর জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দিন খাঁন।

বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলাম ১৩ বছরেরও অধিক সময় কারাগারে আটক আছেন। তাকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। তিনি বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে পড়লেও তাকে ন্যূনতম চিকিৎসা সেবাটুকুও দেওয়া হয়নি।

দেশবাসী আশা করেছিল যে, চরম জুলুম-নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তিলাভ করবেন। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের ৬ মাস ১০ দিন অতিবাহিত হওয়া সত্ত্বেও তাকে মুক্তি দেওয়া হয়নি।

আরও বলা হয়,স্বৈরাচারের আমলে গ্রেপ্তার আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখা তার প্রতি চরম জুলুম ও অন্যায় ছাড়া আর কিছুই নয়। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তাকে এখনো আটক রাখায় জাতি বিস্মিত ও হতবাক।

এ সময় আরো উপস্থিত ছিলেন, নায়েবে আমীর মাওলানা মাহাবুবল আলম, রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন,বায়তুলমাল সেক্রেটারি জার্জিস হুসেইন,জেলা শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুর রউফ মুকুল, জেলা সুরা ও কর্মপরিষদ সদস্য গাংনী ২ আসনের সংসদ প্রার্থী নাজমুল হুদা, গাংনী উপজেলা আমীর ডাঃ রবিউল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, সাধারণ সম্পাদক জাব্বারুল ইসলাম, মুজিবনগর উপজেলা আমীর মাওলানা খান জাহান আলী, সাধারণ সম্পাদক খায়রুল বাশার, জেলা শিবির সভাপতি শাখাওয়াত হোসেন, জেলা সুরা পরিষদের সদস্য আল আমিন ইসলাম বকুল, সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক