Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বিএনপির পর এবার ৭২ ঘণ্টা অবরোধ ডাকল জামায়াত

বিএনপির পর এবার ৭২ ঘণ্টা অবরোধ ডাকল জামায়াত

 অনলাইন ডেস্ক    ৩০ অক্টোবার, ২০২৩ ১৭:০৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 32 বার

বিএনপির পর এবার জামায়াত ইসলাম ৭২ ঘণ্টার অবরোধ ডেকেছে। তারা সারা দেশে সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে।

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম আজ সোমবার (৩০ অক্টোবর) এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, সরকারের পদত্যাগ, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান-সহ গ্রেফতারকৃত সকল রাজনৈতিক নেতৃবৃন্দ ও আলেম-ওলামার মুক্তি দাবি।

আরও পড়ুন: ঝিনাইদহে হরতাল সমর্থনে বিএনপির মিছিল...

এটিএম মাছুম আরও বলেছেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধগতিরোধ, ২৮ অক্টোবর বিরোধীদলের মহাসমাবেশে হামলা, সাংবাদিক ও নেতাকর্মীদের হত্যা, বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আগামী ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর সারা দেশে সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করছি।

বিবৃতি শেষে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম দেশের বৃহত্তর স্বার্থে ঘোষিত অবরোধের কর্মসূচি শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য আমি জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

অনলাইন ডেস্ক