Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 আপনাদের এই ভালোবাসা, সমর্থন আমার একমাত্র শক্তি: প্রধানমন্ত্রী

আপনাদের এই ভালোবাসা, সমর্থন আমার একমাত্র শক্তি: প্রধানমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ৩০ ডিসেম্বার, ২০২৩ ১৪:৫৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 36 বার

টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে আজ শনিবার (৩০ ডিসেম্বর) সকালে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জনসভায় আগতদের উদ্দেশে বলেছেন, আপনাদের এই ভালোবাসা ও আপনাদের এই সমর্থন আমার একমাত্র শক্তি।

প্রধানমন্ত্রী বলেন, এখানে অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যে চলতে হয়েছে, তারপরও আপনারা আমাকে আগলে রেখেছেন। সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানায়।

এই বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন ছিল আমার বাবার, আমি প্রাণপণ চেষ্টা করে গেছি, আমি নিজের দিকে তাকাইনি। বিএনপির চলমান আন্দোলন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তাদের আন্দোলন হলো মানুষ পোড়ানোর, ক্ষতি করার। বিএনপি হচ্ছে খুনিদের পার্টি ও জামায়াত হচ্ছে যুদ্ধাপরাধীদের পার্টি।

আরও পড়ুন: নির্বাচন বর্জনে ইমনের নেতৃত্বে বিএনপির লিফলেট বিতরণ...

দুই দিনের সফরে গত শুক্রবার (২৯ ডিসেম্বর) সড়ক পথে বরিশাল যান শেখ হাসিনা। বিকেলে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় যোগদান শেষে সন্ধ্যায় শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় আসেন। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী এ সফরে শেখ হাসিনার সঙ্গে আছে তার ছোট বোন শেখ রেহানা।

অনলাইন ডেস্ক