মেহেরপুর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আজ শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় বিএনপির কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন সহ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা জাতীয়বাদী মহিলা দলের নেত্রীর সাইয়্যেদাতুন নেসা নয়ন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন।
আরও পড়ুন: শনিবার রাজধানীতে গণমিছিল করবে বিএনপি...
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, গণতন্ত্র পুনরুদ্ধার। এই সরকারের অধীনে আর কোন নির্বাচন নয়। গায়েবী মামলা, হামলা করে আমাদের দমানো যাবে না।’
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লায়লা আরজুবান বানু, সহ-সভাপতি সাবিয়া আক্তার, সিনিয়র সহ-সভাপতি পলি খাতুন বেদানা সহ জেলা মহিলা দলের নেতৃবৃন্দরা।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









