Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ঢাবি শিবির সভাপতিকে নিয়ে আলজাজিরার সাংবাদিকের ফেসবুক পোস্ট

ঢাবি শিবির সভাপতিকে নিয়ে আলজাজিরার সাংবাদিকের ফেসবুক পোস্ট

 অনলাইন ডেস্ক    ২২ সেপ্টেম্বার, ২০২৪ ২৩:৩৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 33 বার

শেখ হাসিনা সরকারের পতনের পর অবশেষে প্রকাশ্যে এলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি। শনিবার (২১ সেপ্টেম্বর) ঢাবি শাখা ছাত্র শিবিরের সভাপতি দাবি করে সাদিক কায়েম নামে এক শিক্ষার্থীর ফেসবুক পোস্ট ভাইরাল হয়।

এ নিয়ে জনমনে চলছে আলোচনা-সমালোচনা। সেই তালিকায় রয়েছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের। ঢাবি শিবির সভাপতিকে সালমান নামে চিনতেন জানিয়ে ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন জুলকারনাইন সায়ের।

সাদিক কায়েমকে প্রশংসায় ভাসিয়ে ফেসবুক পোস্টে জুলকারনাইন সায়ের লিখেন, ‘ছেলেটাকে আমি চিনতাম সালমান নামে, পরিচয় জুলাইয়ের ২৫ তারিখ থেকে। তারপর নিয়মিতই কথা হত। আমার খুব কাছের বন্ধুদের একটা নেটওয়ার্ক অতি গুরুত্বপূর্ণ কিছু সমন্বয়ককে নিরাপদে রাখার ব্যবস্থা করে। মূলত সালমানের সঙ্গে কোঅর্ডিশন করেই সব আয়োজন করা হয়। বয়সে বেশ ছোট সালমানের সঙ্গে বেশ সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয় আমার ও আমার বন্ধুদের। ডিবি কার্যালয় যখন সমন্বয়কদের শীর্ষ নেতৃত্ব আটক, তখন সালমান ও অন্যান্য সমন্বয়করা পুরো আন্দোলনের নিউক্লিয়াসে পরিণত হয়।’

নিরাপদ আবাসে থাকা সবার সঙ্গেই নিজের নিয়মিত যোগাযোগ হত জানিয়ে আলজাজিরার এই সাংবাদিক লিখেন, সত্যি বলতে কি সালমানের পুরো পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ দেখে আমি বেশ অবাকই হচ্ছিলাম।

কতইবা বয়স তার, হয়ত ২৪ অথবা ২৫ হবে, তারপরও এই ছেলে যেভাবে সব পরিস্থিতে আমার বন্ধুদের পরামর্শে ম্যানুভার করেছে এবং অতি গুরুত্বপূর্ণ সব স্ট্রাটেজিক সিদ্ধান্ত নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

‘এই তো কয়েকদিন আগেই কথা হলো সালমানের সঙ্গে। কোনো পরিবর্তনই নেই ছেলেটার মধ্যে। নিরহংকার সেই একই সালমান। অন্য সব সমন্বয়কদের থেকে সালমান ও কাদের এই দুই ছেলে একেবারেই ভিন্ন। দুজনের নেতৃত্বই অত্যন্ত বলিষ্ঠ’, যোগ করেন তিনি।

তবে এবার সাদিক কায়েমের প্রকৃত নাম ও রাজনৈতিক পরিচয় জেনে অবাক হয়েছেন জানিয়ে আলজাজিরার এই সাংবাদিক লিখেন, অবশ্যই অবাক হয়েছি, বেশ অবাক হয়েছি। কিন্তু প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ না পেয়েও শিবির যে সালমানের (আমার কাছে সে সালমানই থাকবে) মতো একটা নেতা তৈরি করতে সক্ষম হয়েছে তার জন্যে সাধুবাদ জানাই।

জুলকারনাইন সায়ের বলেন, ছাত্র রাজনীতি সুষ্ঠু ধারার গণতন্ত্রের জন্য অত্যাবশ্যক এবং তার সদ্ব্যবহার করে যেকোনো রাজনৈতিক দলই যদি সালমান কিংবা কাদেরের মতো তরুণ-তরুণীদের এত ম্যাচিউর্ড নেতা/নেত্রী হিসেবে তৈরি করতে পারে, তাহলে মন্দ কি? এদিকে ঢাবি শাখার সভাপতির পরিচয় প্রকাশ্যে আসার পর আলোচনায় এসেছেন শিবিরের সেক্রেটারি।

সমন্বয়ক আব্দুল কাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা সম্পর্কে একটি স্ট্যাটাস দেন রোববার (২২ সেপ্টেম্বর)। ওই স্ট্যাটাসে ঢাবি শিবিরের সেক্রেটারির প্রসঙ্গ টেনে আনেন তিনি। ওই স্ট্যাটাসে তিনি ফরহাদ নামের একজনকে ঢাবি শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচয় করিয়ে দিলেও বিস্তারিত কিছু জানাননি।

অনলাইন ডেস্ক