Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাস্তবায়নের লক্ষ্যে গাংনীতে বিএনপির আলোচনা সভা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাস্তবায়নের লক্ষ্যে গাংনীতে বিএনপির আলোচনা সভা

  তরিকুল ইসলাম    ৪ নভেম্বার, ২০২৪ ১৬:২৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 21 বার

 আগামী ৭-নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ১০ দিনের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা করেছে গাংনী উপজেলা বিএনপি। রবিবার (৪-ঠা নভেম্বর) বেলা ১১ টার সময় গাংনী উপজেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় গাংনী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন।

এসময় প্রধান অতিথি আমাজাদ হোসেন বলেন,বিগত দিনের দূর্বল অভ্যাস যেন না থাকে। আগামীতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা সংগঠিত হয়ে এই সিট উপহার দিতে চাই কেন্দ্রীয় বিএনপিকে।গাংনী বাসীকে দেখাতে হবে গাংনীর বিএনপি এখনো আছে। মরে যায় নি।

এসময় উন্মুক্ত আলোচনা হয়। সকল ইউনিয়ন থেকে আগত নেতারা বক্তব্য দেন।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, গাংনী পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ হিল পলাশ, গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান বুলবুল,মেহেরপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, বামন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আমিরুল ইসলাম, রাইপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, কাথুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, গাংনী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়ামিন আলী বাবলু, গাংনী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু,প্যানেল মেয়র সাজেদুল ইসলাম রাইপুর ইউনিয়ন, প্যানেল মেয়র আব্দুল ওহাব তেতুলবাড়িয়া ইউনিয়ন, প্যানেল মেয়র আসমা খাতুন সাহারবাটি ইউনিয়ন, প্যানেল মেয়র হোসাইন কাথুলী ইউনিয়ন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

তরিকুল ইসলাম