মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ জাতীয়বাদী দল গাংনী উপজেলা শাখার উদ্যোগে '১লা অক্টোবর ভোট বিপ্লব' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ১লা অক্টোবর ২০২৪ ইং বিকাল ৪ টার সময় গাংনী উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা বিএনপির সহ-সভাপতি মতিউর রহমান মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান বাবলু।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষকদলের আহবায়ক মোঃ মাহাবুবুর রহমান।
আরও পড়ুন: কোমলমতি শিক্ষার্থীদের সাথে নিয়ে বাসযোগে বিদ্যালয়ে পৌঁছে দিলেন ইউএনও...
এসময় প্রধান বক্তা বলেন, ২০০১ সালে ভোট বিপ্লবের মধ্যদিয়ে বিএনপি সরকার গঠন করেছিলেন। বর্তমান বাংলাদেশে কোটা ভিত্তিক সরকার গঠন হয়েছে। এই সরকার আমাদের সরকার নয়। তাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সহোযগীতা করতে হবে। দেশে তারেক জিয়ার নির্দেশনা মেনে সুষ্ঠু নির্বাচন হবে এই আষা বক্ত করেন তিনি।
আলোচনা সভায় প্রধান অতিথি আসাদুজ্জামান বাবলু তার বক্তব্যে বলেন, বাংলাদেশে ২০০১ সালে ভোট বিপ্লব হয়েছিলো। আমরা চাই সুষ্ট নির্বাচনের মধ্যে নিয়ে আমরা সরকার গঠন করবো।
এছাড়া বিগত ১৭ বছর ধরে যারা দেশের সাধারণ জনগণের উপর নির্যাতন করেছেন তাদের বিচারও চান তিনি।
আলোচনা সভায় মেহেরপুর জেলা ও গাংনী উপজেলা বিএনপি, ছাত্রদল, কৃষকদল, সেচ্ছাসেবকদলসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তরিকুল ইসলাম








































































































































































































































































































































































































































-min.png)









